- Dainiksylhet.com - https://dainiksylhet.com -

জাতীর গাঢ়ে চেপে বসেছে এক তামাশাকর সরকার: শিবির সভাপতি

ছাত্র শিবিরের কেন্দ্রীয় সভাপতি নুরুল ইসলাম সাদ্দাম বলেছেন, একটা দেশের জাতীয় অধ্যাপক নিয়োগ হবে স্ব-শিক্ষিত একজন মানুষের দ্বারা এতো তামাশাকর একটা দেশে পরিণত হয়েছে বাংলাদেশ। যোগ্যতার কোনো বালাই নাই। উন্নয়ন কর্পোরেশনে বসানো হয়েছে আন্ডারমেট্রিক ও এইচএসসি পাশ করা অযোগ্য মানুষদেরকে বসিয়ে জাতির গাঢ়ে এক তামাশার সরকার ব্যবস্থা করেছে বর্তমান সরকার।

শনিবার (২৬ সেপ্টেম্বর) দুপুরে মৌলভীবাজারের বড়লেখায় ছাত্রশিবিরের উদ্যোগে আয়োজিত গণ-ছাত্রজমায়েত অনুষ্ঠানে  প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি।

শ্রম ও কর্মসংস্থান এবং প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রীকে উদ্দেশ্যে করে শিবিরের কেন্দ্রীয় সভাপতি বলেন, সিলেটের যিনি মন্ত্রী হয়েছেন শ্রম ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের আরিফুল হক চৌধুরী তার শিক্ষাগত যোগ্যতার কথা সার্টিফিকেটে লেখা রয়েছে স্ব-শিক্ষিত আমরা যতটুকু জানতে পেরেছি তিনি মুটামুটি এসএসসি বা এইচএসসি পাশ। তিনি নিজে স্বীকার করেন না তিনি এইচএসসি পাশ কিন্তু লোকেরা বলে। কিন্তু জাতীয় অধ্যাপক নিয়োগ সংক্রান্ত যে কমিটি গঠন করা হয়েছে। সে কমিটির সদস্য করা হয়েছে আরিফুল হক চৌধুরীকে।

তিনি আরোও বলেন, নতুন একটি বাংলাদেশের স্বপ্নে বিভোর হয়ে ছাত্রজনতা যে জীবন দিয়েছিলো কিন্তু জুলাইয়ের সে স্বপ্ন আমরা বাস্তবায়ন করতে পারিনি। গণভোটের ৭০ শতাংশ রায়কে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে বর্তমান সরকার বাংলাদেশের জনগণের সাথে প্রতারণা করেছে। রাষ্ট্রের সাংবিধানিক কাঠামোগত কোনো সংস্কার আমরা দেখতে পাইনি। তারা চায় না এদেশের তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পূর্ণগঠিত হোক। নিজেদের মতো করে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা আবার নতুন নাটক সাজিয়ে তারা এই তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থার অধিনে দ্বিতীয় নির্বাচন করে চিরস্থায়ী ক্ষমতার থাকার বন্দবস্ত করার জন্য তারা জুলাই চাটারকে বৃদ্ধাঙ্গুলি দেখাচ্ছে।

ছাত্রশিবিরের উপজেলা সভাপতি নোমান আহমদের সভাপতিত্বে ও উপজেলা উত্তর শাখা সভাপতি হানযালা আহমদের সঞ্চালনায় শুভেচ্ছা বক্তব্য দেন বড়লেখা সরকারি কলেজ ছাত্র শিবিরের সভাপতি সাব্বির আহমদ। বিশেষ অতিথির বক্তব্য দেন শিবিরের কেন্দ্রীয় কার্যকরী পরিষদের সদস্য (ডাকসু) শাহিনুর রহমান, কেন্দ্রীয় কার্যকরী পরিষদের সদস্য ও শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় সভাপতি মাসুদ রানা তুহিন, জেলা জামায়াতের শুরা কর্ম পরিষদের সদস্য ও মৌলভীবাজার -১ আসনের সাবেক সংসদ সদস্য প্রার্থী মাওলানা আমিনুল ইসলাম।

অন্যদের মধ্যে বক্তব্য দেন বড়লেখা উপজেলা পরিষদের চেয়ারম্যান প্রার্থী এমাদুল ইসলাম, উপজেলা জামায়াতের নায়াবে আমির ফয়সল আহমদ, সেক্রেটারি মাওলানা আব্দুল বাছিত, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান প্রার্থী আব্দুল মোহাইমিন, শিবিরের সাবেক জেলা সভাপতি আব্দুল্লাহ আল মাহফুজ সুমন, সদর ইউনিয়ন সভাপতি রবিউল ইসলাম সুহেল, শিবিরের সাবেক জেলা সভাপতি আব্দুস সামাদ, জেলা দপ্তর সম্পাদক তোফাজ্জল আহমদ, ছাত্রশিবির উপজেলা দক্ষিনের সভাপতি জেবুল আহমদ, শহর শাখা সভাপতি আব্দুর রহমান এবাদ ও সুজাউল মাদ্রাসা শাখা সভাপতি মঞ্জুর রহমান প্রমুখ।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন