- Dainiksylhet.com - https://dainiksylhet.com -

যে গাছের কোটরের ভেতরে জেলখানা আছে!

গাছের কোটরে সাধারণত আমরা পাখির বাসা দেখে অভ্যস্ত। কিন্তু গাছ কোটরে মানুষের বসবাসের কথা শুনেছেন কখনও? এই গাছের গুড়ি এত বড় হয়, যেখানে মানুষ অনায়াস বসবাস করতে পারে। মরুভূমির ঝড়ে এই গাছের গুড়িতে মানুষ আশ্রয় নিতে পারে। এমনকি এই গাছের ভেতর জেলখানাও আছে।

দানবাকৃতির বিষ্ময়কর এই গাছের নাম বাওবাব। আফ্রিকার শুষ্ক অঞ্চলে, বিশেষ করে মাদাগাস্কারে বাওবাবগাছ বেশি দেখা যায়। ধারণা করা হয় যে বাওবাবগাছের বয়স আনুমানিক কয়েক হাজার বছর। এই গাছ এতই প্রকান্ড যে এর ভেতর মাদাগাস্কারের আদিবাসীরা একসময় বসবাস করতো। আর অস্ট্রেলিয়ার অধিবাসীরা রাখতো বন্দী। সেখানকার অধিবাসীরা কারাগার হিসেবে ব্যবহার করতো বাওবাবের প্রকান্ড খোঁড়ল। একেকটি খোঁড়লে বন্দী ধরত ২০-২৫ জন। এখন অবশ্য বন্দী রাখা হয় না বরং এটি এখন পর্যটন স্থান।

আর এই পর্যটন স্থানটি অস্ট্রেলিয়ার ইউন্ডহ্যাম অঞ্চলে অবস্থিত। বাওবাব গাছ Adansonia গণের উদ্ভিদ, জন্মে মরুভূমিতে। এই গাছের ডিএনএ নিয়ে গবেষণা করে বিজ্ঞানীরা দেখেছেন, ২ কোটি ১০ লাখ বছর আগে আফ্রিকার মাদাগাস্কারে এই গাছের উৎপত্তি হয়েছিল। পরে এই গাছের বীজ সমুদ্রের ঢেউয়ে ভেসে অস্ট্রেলিয়া ও আফ্রিকার বিভিন্ন অঞ্চলে ছড়িয়ে পড়ে। এমনকি আমাদের পার্শ্ববর্তী দেশ ভারতের কয়েকটি অঞ্চলেও এর দেখা পাওয়া যায়।

সবচেয়ে বড় গাছটি আছে দক্ষিণ আফ্রিকার লিনপোপো প্রদেশের একটি খামারে, উচ্চতা ৪৭ মিটার আর বেড় ২২ মিটার। এর নাম সানল্যান্ড বিগ বাওবাব। যার বয়স ৬,০০০ বছর। এই গাছের মালিক গাছের ভেতর একটা বার খুলে বসেছেন। এমনকি এটি একটি দর্শনীয় স্থানও।

আর এই বিষ্ময়কর গাছ আপনাকে আরও বেশি অবাক করবে তার পানি ধারণ ক্ষমতা। এরা কান্ডের ভেতরে খাদ্য এবং পানি সঞ্চয় করে রাখে। খাদ্য-পানি সঞ্চিত হতে হতে কান্ডটি ব্যারেলের মতো মোটা হয়ে যায়। কোনো কোনো গাছ তার কান্ডে ১,২০,০০০ লিটার পানি ধরে রাখতে পারে। তবে এরা মরুভূমির গাছ, জলাবদ্ধ জায়গায় এরা বাচেঁ না।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন