- Dainiksylhet.com - https://dainiksylhet.com -

জেলার শ্রেষ্ঠ কর্মকর্তা হিসেবে সিভিল সার্জন অ্যাওয়ার্ড পেলেন ডাঃ সুমন

সুনামগঞ্জ জেলার শ্রেষ্ঠ কর্মকর্তা হিসাবে সিভিল সার্জন অ্যাওয়ার্ড ২০২৫ পেলেন বিশ্বম্ভরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের টিএইচওএফপিও ডাঃ সুমন চন্দ্র বর্মন।

জানা গেছে,হাসপাতাল ব্যবস্থাপনায় বিশেষ অবদান রাখায় সিভিল সার্জন অ্যাওয়ার্ড লাভ করেছেন।

বৃহস্পতিবার দুপুরে সুনামগঞ্জে আয়োজিত এক অনুষ্ঠানে সুনামগঞ্জের সিভিল সার্জন ডা. মোহাম্মদ জসিম উদ্দিনসহ অতিথিবৃন্দের কাছ থেকে তিনি এ সম্মাননা গ্রহণ করেন।

পুরস্কার গ্রহণের পর এক প্রতিক্রিয়ায় ডাঃ সুমন চন্দ্র বর্মন জানান,দায়িত্ব গ্রহণের পর থেকেই মানব সেবায় নিষ্ঠার সাথে অসহায়,দরিদ্রসহ সকল মানুষের জন্য সবোচ্ছ চিকিৎসা সেবা দেয়ার চেষ্টা করছি। কাজের স্বীকৃতি হিসেবে এ পুরস্কার আমার দায়িত্ব আরোও বাড়িয়ে দিয়েছেন কতৃপক্ষ। তিনি সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে ধন্যবাদ জানিয়ে আগামী দিন গুলোতে সবার সহযোগিতা কামনা করেন। তিনি আরও বলেন, আগামী দিন গুলোতেও অসহায়,দরিদ্র মানুষের জন্য উন্নত চিকিৎসা সেবা নিশ্চিত করতে নিজেকে নিয়োজিত রাখবেন।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন