জি কে গউছ এমপিকে কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের ফুলেল শুভেচ্ছা

হবিগঞ্জ-৩ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য জি কে গউছকে ফুলেল শুভেচ্ছা জানিয়েছে বাংলাদেশ কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশন হবিগঞ্জ জেলা শাখা। মঙ্গলবার বিকাল ২টায় সংসদ সদস্যের নিজ বাসভবনে আয়োজিত সৌজন্য সাক্ষাৎ ও শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে সংগঠনের পক্ষ থেকে এ শুভেচ্ছা জানানো হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংগঠনের সভাপতি মোহাম্মদ মাহমুদ , সিনিয়র সহ-সভাপতি মোসাদ্দির আলী, সাধারণ সম্পাদক আতাউর রহমান, সাংগঠনিক সম্পাদক নাজমুল হাসান, এম এ মুকিতসহ জেলার প্রায় ৫০টি কিন্ডারগার্টেন শিক্ষাপ্রতিষ্ঠানের মালিক ও শিক্ষকরা।

এ সময় নেতৃবৃন্দ নবনির্বাচিত এমপিকে অভিনন্দন জানিয়ে শিক্ষাবান্ধব কার্যক্রমে সহযোগিতা কামনা করেন। তারা বলেন, কিন্ডারগার্টেন শিক্ষার মানোন্নয়ন, শিক্ষকদের মর্যাদা বৃদ্ধি এবং বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের বিভিন্ন সমস্যা সমাধানে সংসদ সদস্যের আন্তরিক সহযোগিতা প্রয়োজন।

উল্লেখ্য, বাংলাদেশ কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশন দেশের অন্যতম বৃহৎ শিক্ষা সংগঠন। সারা দেশে এর শাখা বিস্তৃত রয়েছে। সংগঠনটির সরকারি নিবন্ধন নম্বর এস-১০২৮/৯৮। এমপি জি কে গউছ, বলেন, শিক্ষা খাতের উন্নয়নে আমি সবসময় কাজ করে যাচ্ছি। কিন্ডারগার্টেন শিক্ষার মানোন্নয়ন ও শিক্ষকদের ন্যায্য দাবি আদায়ে প্রয়োজনীয় সহযোগিতা থাকবে।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন