জিম্মি করে ভাড়া আদায়, বিপাকে হবিগঞ্জ-লাখাই সড়কের যাত্রীরা

হবিগঞ্জ-লাখাই সড়কে রাত ৮টার পরেই যাত্রীদের জিম্মি করে অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগ উঠেছে সিএনজি চালকদের বিরুদ্ধে। এতে নিয়মিত যাত্রী ও সাধারণ মানুষ চরম ভোগান্তি পোহাতে হচ্ছে প্রতিনিয়ত। যেন দেখার কেউ নেই!

ভুক্তভোগীদের অভিযোগ, রাত হলেই নির্ধারিত ভাড়ার চেয়ে অতিরিক্ত ভাড়া দাবী করেন সিএনজি চালকরা।যাত্রীরা অতিরিক্ত ভাড়া দিতে অস্বীকৃতি জানালে ঘটে যাত্রী ও সিএনজি চালকদের মধ্যে বাকবিতণ্ডা। অনেক সময় যাত্রীদের গাড়ীতে তোলা হয় না,এমনকি হয়রানির শিকারও হতে হয় যাত্রীদের।বিশেষ করে জরুরী প্রয়োজনে যাতায়াত কারী যাত্রী, রোগী ও কর্মজীবী যাত্রীরা সবচেয়ে বেশি বিপাকে পড়েন।

অনেকই দীর্ঘ সময় অপেক্ষা করেও নির্ধারিত ভাড়ায় কোন সিএনজি পান না যাত্রীরা।এই দুর্ভোগ দূরীকরণে দ্রুত প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন ভুক্তভোগী যাত্রীরা এবং হবিগঞ্জ-লাখাই সড়কে নির্ধারিত ভাড়া তালিকা কার্যকর, নিয়মিত অভিযান পরিচালনা করা এবং প্রশাসনের কঠোর নজরদারী বাড়ানোর তাগিদ ভুক্তভোগী জনসাধারণের।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন