- Dainiksylhet.com - https://dainiksylhet.com -

জহিরপুর সৈয়দ বাড়ির সংক্ষিপ্ত ইতিবৃত্ত’ গ্রন্থের প্রকাশনা সম্পন্ন

সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার দাওরাই বাজারে টেমস-সুরমা পারের গণমাধ্যম ব্যক্তিত্ব মতিয়ার চৌধুরী রচিত ‘জহিরপুর সৈয়দ বাড়ির সংক্ষিপ্ত ইতিবৃত্ত’ গ্রন্থের প্রকাশনা অনুষ্ঠান শনিবার (১৯ সেপ্টেম্বর) সম্পন্ন হয়েছে।

হযরত শাহ জালাল (রহ.) সমাজকল্যাণ পরিষদ ও পাঠাগার আয়োজিত প্রকাশনা অনুষ্টানে সভাপতিত্ব করেন লেখক আবু কওছর। মূল প্রবন্ধ পাঠ করেন লেখক মোঃ সাদিকুর রহমান রুমেন। মোঃ মুকিম খানের সঞ্চালনায় অনুষ্টানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওত করেন ক্বারী মোঃ নজরুল ইসলাম খান।

প্রধান অতিথির বক্তব্যে কবি ও সাবেক চেয়ারম্যান দীনুল ইসলাম বাবুল বলেন, এটি শুধু একটি পরিবারের ইতিহাস নয়, গ্রন্থটিতে সিলেটের প্রাচীন ইতিহাস ও ঐতিহ্যেরও একটি গুরুত্বপূর্ণ খণ্ডচিত্র উঠে এসেছে।তিনি আরও বলেন, বিদেশে অবস্থান করেও গবেষক মতিয়ার চৌধুরী তাঁর লেখনীর মাধ্যমে সিলেটের ইতিহাস ও ঐতিহ্য তুলে ধরছেন, যা প্রশংসনীয় উদ্যোগ।

এতে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন অধ্যক্ষ হারুন ওর রশিদ, তৌরিছ মিয়া মাষ্টার, সাংবাদিক রেজাউল করিম ইয়াওর, শাহ নাসির উদ্দিন মৌলদ, হাজী সুহেল আহমদ খান টুনু, কবি লুৎফুর রহমান তারেক, প্রভাষক শাহারুল ইসলাম, ব্যাংকার সৈয়দ ইলিয়াছুর রহমান নাহিদ, কবি আরজু মিয়া, হযরত শাহ জালাল সমাজকল্যাণ পরিষদের সভাপতি নজরুল ইসলাম খান, শিক্ষক মোঃ মিলাদ মিয়া। অনুষ্টানটির সার্বিক তত্ত্বাবধানে ছিলেন মোঃ মুত্ত্বাকিন আহমদ।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন