- Dainiksylhet.com - https://dainiksylhet.com -

জৈন্তাপুরে এসএসসি ও দাখিল উত্তীর্ণদের ছাত্রশিবিরের সংবর্ধনা

বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির জৈন্তাপুর উপজেলা শাখার উদ্যোগে এসএসসি, দাখিল ও এসএসসি ভোকেশনাল পরীক্ষায় শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।

বৃহস্পতিবার (২৭ আগস্ট) সকাল ১১টায় প্রায় তিন শতাধিক কৃর্তি শিক্ষার্থীকে নিয়ে আয়োজিত এই অনাড়ম্বর অনুষ্ঠানে ছিলো উৎসবমুখর পরিবেশ।

অনুষ্ঠানে জৈন্তাপুর উপজেলা ছাত্র শিবিরের সেক্রেটারি মহি উদ্দিনের পরিচালনায় ও উপজেলা ছাত্রশিবিরের সভাপতি সিদ্দিকুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী সিলেট জেলার সেক্রেটারি মোঃ জয়নাল আবেদীন।

প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির সিলেট জেলার সাবেক সভাপতি ও কার্যনির্বাহী পরিষদের সাবেক সদস্য ফরিদ আহমদ।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, ছাত্রশিবিরের সিলেট জেলার সাবেক সভাপতি নাজমুল হাসান শিকদার, জেলা সেক্রেটারী আহবাব হোসেন মুরাদ, জেলা অফিস সম্পাদক আব্দুল্লাহ আল মারুফ, উপজেলা জামায়াতে ইসলামীর আমির মাওলানা গোলাম কিবরিয়া, জৈন্তাপুর প্রেসক্লাবের সভাপতি গোলাম সরওয়ার বেলাল, সাবেক উপজেলা ছাত্রশিবিরের সভাপতি আব্দুল খালিক, জৈন্তাপুর অনলাইন প্রেসক্লাবের প্রতিষ্টাতা সদস্য আব্দুল্লাহ আল মাসুম, জৈন্তাপুর ওয়েলফেয়ার সোসাইটির সেক্রেটারি আব্দুল বাছিত সহ প্রমুখ।

অনুষ্টানে বক্তারা বলেন, তোমরা যারা মেধাবী, সাহসী ও স্বপ্নবান—তোমরাই আমাদের সঙ্গে থাকবে। তোমাদের মেধা, তারুণ্য ও উদ্যমকে কাজে লাগিয়ে আমরা নতুন বাংলাদেশ গড়ার পথে এগিয়ে যাব। আমরা হব বড় বিহানে পাখির কলরব, জাগিয়ে দেব ঘুমিয়ে থাকা মানুষগুলোকে। অন্যায়ের বিরুদ্ধে কথা বলব, মানুষের অধিকার ও মর্যাদার জন্য দাঁড়াব।

সামনে তোমাদের জীবন আরও কঠিন ও প্রতিযোগিতাময় হবে। আজ তুমি যে প্রতিষ্ঠানের শিক্ষার্থী, আগামী দিনে তোমার প্রতিযোগিতা শুধু তোমার সহপাঠীদের সঙ্গে নয়; বাংলাদেশের সব মেধাবী শিক্ষার্থীর সঙ্গে। ঢাকা বিশ্ববিদ্যালয়সহ দেশের সেরা বিশ্ববিদ্যালয়ে নিজের কাঙ্ক্ষিত বিষয়ে পড়তে চাইলে এখন থেকেই নিজেকে প্রস্তুত করতে হবে।

মানুষের চেষ্টা ও সাফল্যের মূল্য শুধু পৃথিবীতেই নয়, আখিরাতেও রয়েছে। আল্লাহ রাব্বুল আলামীন মানুষের পরিশ্রম, সততা ও নেক আমলের যথাযথ প্রতিদান দেবেন। তাই শিক্ষার্থীদের জ্ঞান, মেধা ও যোগ্যতাকে মানুষের কল্যাণে কাজে লাগানোর আহ্বান জানানো হয়।

অনুষ্ঠান শেষে কৃতি শিক্ষার্থীদের মাঝে ছাত্র শিবিরের পক্ষ থেকে মেধা স্মারক (ক্রেস্ট), এবং সনদপত্র প্রদান করা হয়।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন