জকিগঞ্জ ওয়েলফেয়ার এসোসিয়েশন ইউকের ফ্রি চক্ষু শিবির অনুষ্ঠিত

সিলেটের জকিগঞ্জ সদর ইউনিয়নে অবস্থিত ঐতিহ্যবাহী থানাবাজার লতিফিয়া ফুরকানিয়া দাখিল মাদরাসা দিনব্যাপী ফ্রি চক্ষু শিবির অনুষ্ঠিত হয়েছে। শনিবার, (১০ জানুয়ারি) সকাল ৯টা থেকে বিকাল ৩টা পর্যন্ত জকিগঞ্জ ওয়েলফেয়ার এসোসিয়েশন ইউকে এ চক্ষু শিবিরের আয়োজন করে।

অত‍্যান্ত সুশৃঙ্খলভাবে অনুষ্ঠিত ফ্রি চক্ষু শিবিরে ১৩জন বিশেষজ্ঞ চক্ষু চিকিৎসকের মাধ্যমে সাড়ে তিন শতাধিক চক্ষু রোগীকে পরীক্ষা নিরীক্ষা করে ব‍্যবস্থাপত্র প্রদান করা হয়। তন্মধ্যে প্রায় সাড়ে তিন শতাধিক রোগীর চোখ পরীক্ষা করা হয়। অনেককে বিনামূল্যে ওষুধ ও চশমা প্রদান করা হয়।

এ ছাড়া ২৩ জন পুরুষ ও ২০ জন নারীসহ মোট ৪৩ জন রোগীকে ছানি অপারেশনের জন্য তাৎক্ষণিক সিলেটের ওসমানীনগর উপজেলার বার্ড আই কেয়ার সার্ভিসে নিয়ে যাওয়া হয়।

চক্ষু শিবির শুরুর আগে মাদ্রাসার হলরুমে এক উদ্বোধনী সভা অনুষ্ঠিত হয়। সংগঠনের সহ-সভাপতি ফারুক আহমদের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মাওলানা মো. আব্দুল কুদ্দুছের পরিচালনায় সভাটি পবিত্র কোরআন তিলাওয়াতের মাধ্যমে শুরু করেন মাওলানা হাফিজ আব্দুর রহমান।

উদ্বোধনী সভায় উপস্থিত ছিলেন প্রিন্সিপাল নিয়াজুর রহমান, প্রিন্সিপাল আব্দুল ওয়াদুদ তাপাদার, আব্দুস শহিদ তাপাদার, মনছুর আহমদ লস্কর, ওয়েছ আহমদ, ইছামতি দারুল উলূম কামিল মাদ্রাসার অবসরপ্রাপ্ত শিক্ষক মাওলানা আব্দুল খালিক, থানাবাজার লতিফিয়া দাখিল মাদ্রাসার সুপার মাওলানা শিহাব উদ্দিন খাদিমানী, সহকারী শিক্ষক মাওলানা মাশুক আহমদ আইয়রী, জকিগঞ্জ উপজেলা আল-ইসলাহর সহ-সাধারণ সম্পাদক মাওলানা ফদ্বলুর রহমান, লতিফিয়া ক্বারী সোসাইটি জকিগঞ্জ-বীরশ্রী আঞ্চলিক শাখার সেক্রেটারি মাওলানা আব্দুল কুদ্দুস বেউরীসহ বিভিন্ন শ্রেণি-পেশার গণ্যমান্য ব্যক্তিবর্গ।

এছাড়াও উপস্থিত ছিলেন সংগঠনের যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল বাছিত মুকুল, ছাত্র বিষয়ক সম্পাদক মাওলানা হাফিজ বাহলুল আহমদ হুমায়দী, সদস্য মো. আব্দুল মজিদ। অনুষ্ঠানে জকিগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সভাপতি সাংবাদিক জুবায়ের আহমদ, সহ-সভাপতি আব্দুল মুকিত, ব্যবসায়ী মুহিবুর রহমান, মাস্টার জিল্লুর রহমান, মাওলানা নজমুল ইসলামসহ রাজনীতিবিদ, সমাজসেবক ও শিক্ষাবিদরা অংশ নেন।
দোয়ার মাধ্যমে উদ্বোধনী সভা শেষ হওয়ার পর সকাল থেকে বিকেল প্রায় চারটা পর্যন্ত চক্ষু শিবিরের চিকিৎসা কার্যক্রম চলে। সংগঠনের নেতৃবৃন্দ ও অতিথিবৃন্দ শিবিরের কার্যক্রম ঘুরে দেখেন এবং সেবার মানে সন্তোষ প্রকাশ করেন।

চক্ষু শিবিরের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন সংগঠনের সহ-সভাপতি ফারুক আহমদ, সাধারণ সম্পাদক মাওলানা মো. আব্দুল কুদ্দুছ ও যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল বাছিত মুকুল।

উল্লেখ্য, ফ্রি চক্ষু শিবিরের যাবতীয় ব্যয়ভার বহন করেছে জকিগঞ্জ ওয়েলফেয়ার এসোসিয়েশন ইউকে। এই মানবিক উদ্যোগের জন্য স্থানীয় জনগণ সংগঠনের নেতৃবৃন্দের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন