ইছামতি রফিকিয়া হাফিজিয়া ইবতেদায়ী মাদ্রাসার নবীন-প্রবীন শিক্ষার্থীদের ছাত্র সংগঠন হাফিজ আবুল কালাম (রহ.) হুফফাজুল কোরআন এসোসিয়েশনের উদ্যোগে আয়োজিত হিফজুল কোরআন বৃত্তি প্রতিযোগিতার আয়োজন করা হয়।
রবিবার, (১৫ নভেম্বর) ইছামতি রফিকিয়া হাফিজিয়া ইবতেদায়ী মাদরাসা’র মুহতামিম হাফিজ আবুল কালাম আজাদ (রহ.)-এর হুফফাজুল কোরআন এসোসিয়েশনের ৮তম বৃত্তি বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
ইছামতি রফিকিয়া হাফিজিয়া ইবতেদায়ী মাদরাসা,নয়াবাজার হাফিজিয়া দাখিল মাদরাসা, কসকনকপুর লস্কর বাড়ি হাফিজিয়া মাদরাসা, শেখ আয়েশা খাতুন বড় বাড়ি হিফজুল কোরআন মাদরাসা হতে মোট ৪২ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে। হিফজের চারটি ক্যাটাগরিতে হিফজ ইবতেদায়ী,মাধ্যমিক,উচ্চ মাধ্যমিক ও হিফজ তাকমিল বিভাগ সহ-মোট ২৪জন বৃত্তিপ্রাপ্ত নির্বাচিত হয়।
১৫ নভেম্বর ইছামতি রফিকিয়া হাফিজিয়া ইবতেদায়ী মাদরাসা’র মুহতামিম হাফিজ মাওলানা সৈয়দ রফিকুল হক্ব (রহ.) ও হাফিজ আবুল কালাম আজাদ (রহ.)-এর ঈসালে সাওয়াব মাহফিলের বিশেষ অতিথি হযরত আল্লামা ফুলতলী ছাহেব ক্বিবলাহ (রহ.)-এর নাতি,বাংলাদেশ আনজুমানে তালামীযে ইসলামীয়ার সাবেক কেন্দ্রীয় সাধারণ সম্পাদক,আল হাবিব লতিফিয়া কমপ্লেক্সের চেয়ারম্যান মাওলানা মোস্তফা হাসান চৌধুরী গিলমান ফুলতলীর মাধ্যমে বৃত্তিপ্রাপ্তদেরকে সনদপত্র ও বৃত্তি প্রদান করা হয়।
মাহফিলে উপস্থিত ছিলেন ইছামতি কামিল মাদরাসা’র প্রধান মুহাদ্দিস মাওলানা আব্দুল বাছিত হাতিডহরী, ইছামতি রফিকিয়া হাফিজিয়া ইবতেদায়ী মাদরাসা’র প্রধান শিক্ষক হাফিজ জামিল আহমদ,শিক্ষক শিহাব উদ্দিন,হাফিজ মাওলানা নুরুল ইসলাম,হাফিজ মাজহারুল ইসলাম আলম,হাফিজ জাকির হোসেন,হাফিজ নজরুল ইসলাম প্রমুখ।
এছাড়া ইছামতি রফিকিয়া হাফিজিয়া ইবতেদায়ী মাদরাসা’র ইবতেদায়ী বিভাগের প্রথম থেকে পঞ্চম শ্রেণি পর্যন্ত প্রত্যেক ক্লাস হতে একজন করে মোট ৪ জনকে মেধা বৃত্তি প্রদান করা হয়।
উল্লেখ্য হাফিজ আবুল কালাম (রহ.) হুফফাজুল কোরআন এসোসিয়েশন ২০১৮ সালে আত্মপ্রকাশের পর থেকেই প্রত্যেক বছর এই হিফজুল কোরআন বৃত্তি প্রতিযোগিতার আয়োজন করে আসছে।
