- Dainiksylhet.com - https://dainiksylhet.com -

জলসূখার তরুণ লেখক নির্মল দাশের স্বপ্ন এখন কোটি শ্রোতার হৃদয়ে

হবিগঞ্জের আজমিরীগঞ্জ উপজেলার জলসূখা গ্রামে জন্ম নেওয়া তরুণ গীতিকার ও লেখক নির্মল দাশ স্বপ্ন দেখছেন নিজের লেখনী দিয়ে মানুষের হৃদয়ে জায়গা করে নেওয়ার।

সেই স্বপ্নের পথে ইতোমধ্যে বড় সাফল্য পেয়েছেন তিনি। তার লেখা ‘মনের দখল’ গানটি শ্রোতাদের ভালোবাসায় এক কোটি ভিউ অতিক্রম করেছে।

আকাশ মাহমুদ ও তাহমিনা তারিনের কণ্ঠে প্রকাশিত গানটির কথা লিখেছেন নির্মল দাশ। গানটির সুর ও সংগীত পরিচালনা করেছেন আকাশ মাহমুদ। ভিডিও নির্মাণে ডিওপি, মিক্স-মাস্টার, এডিট, কালার ও পরিচালনার দায়িত্ব পালন করেছেন আশিক মাহমুদ।

জলসূখা গ্রামের মাটিতে বেড়ে ওঠা নির্মল দাশের এই অর্জনে স্থানীয়দের মধ্যেও আনন্দের সৃষ্টি হয়েছে। সীমিত পরিসর থেকে শুরু করে নিজের লেখনী ও সৃষ্টিশীলতার মাধ্যমে তিনি ধীরে ধীরে বিনোদন অঙ্গনে পরিচিত হয়ে উঠছেন। এক কোটি ভিউয়ের মাইলফলক প্রসঙ্গে নির্মল দাশ বলেন, একটি গানের পেছনে অনেক মানুষের শ্রম ও ভালোবাসা থাকে।

‘মনের দখল’ এক কোটি ভিউ অতিক্রম করায় তিনি আনন্দিত ও গর্বিত। যারা গানটি শুনেছেন, শেয়ার করেছেন এবং ভালোবাসা দিয়েছেন, তাদের প্রতি তিনি কৃতজ্ঞ। তিনি বলেন, শ্রোতাদের ভালোবাসাই একজন গীতিকারের সবচেয়ে বড় প্রাপ্তি। এই অর্জন তাকে আরও ভালো লেখার অনুপ্রেরণা দিচ্ছে। মানুষের অনুভূতি ও ভালোবাসাকে ধারণ করে ভবিষ্যতে আরও নতুন গান উপহার দেওয়ার স্বপ্ন দেখছেন তিনি।

জলসূখার এই তরুণ লেখকের স্বপ্ন এখন আরও বড়—নিজের লেখা ও সৃষ্টির মাধ্যমে দেশ-বিদেশের বাংলা ভাষাভাষী মানুষের হৃদয়ে জায়গা করে নেওয়া।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন