সুনামগঞ্জের দোয়ারাবাজারে জমি সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে পূর্ব শত্রুতার জেরে প্রতিপক্ষ এক প্রতিবন্ধী পরিবারের ওপর হামলা, বাড়িঘর ভাঙচুর ও লুটপাটের অভিযোগ উঠেছে।
এ ঘটনায় গত বৃহস্পতিবার( ২৯ জানুয়ারী) ভুক্তভোগী প্রতিবন্ধী আক্তার হোসেন চৌধুরী, ছয় জনের নাম উল্লেখ করে ও ৪-৫ জন কে অজ্ঞাত করে দোয়ারাবাজার থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন।
অভিযুক্তরা হলেন,দোয়ারাবাজার উপজেলার দোহালিয়া ইউনিয়নের ভবানীপুর গ্রামের মৃত রওশন জামাল”র পুত্র, মোঃ আলে হক,মোঃ ছালে হক, মৃত আব্দুর রহমান”পুত্র মোঃ নুর উদ্দিন,মোঃ কবির মিয়া, পানাইল নতুন পাড়া গ্রামের মোঃ আকল আলীর পুত্র,মোঃ মাহমুদ হোসেন, মৃত আব্দুন নুর”র পুত্র মোঃ জালাল মিয়া।
অভিযোগ সূত্রে জানা যায়, দোয়ারাবাজার উপজেলার দোহালিয়া ইউনিয়নের পানাইল নতুন পাড়া গ্রামের ভুক্তভোগী প্রতিবন্ধী আক্তার হোসেন চৌধুরীর সঙ্গে একই এলাকার উপরে উল্লেখিত অভিযুক্তদের দীর্ঘদিন ধরে জমি নিয়ে বিরোধ চলে আসছিল।
এরই ধারাবাহিকতায় গত বৃহস্পতিবার (২৯ জানুয়ারী) রাতে অভিযুক্তরা সংঘবদ্ধভাবে দেশীয় অস্ত্র নিয়ে ভুক্তভোগীর বাড়িতে হামলা চালায় এবং প্রতিবন্ধী আক্তার হোসেন চৌধুরীর হাত মুখে বেঁধে তার ঘরে থাকা আসবাবপত্র ভাঙচুর করে নগদ টাকা ও মূল্যবান সামগ্রী লুট করে নেয় বলে অভিযোগ উঠেছে এবং লুট হওয়া পরিমাণ প্রায় সাড়ে পাঁচ লক্ষ টাকা। হামলার সময় বাধা দিতে গেলে ভুক্তভোগী পরিবারের কয়েকজন আহত হন। পরে স্থানীয়দের সহায়তায় আহতদের উদ্ধার করে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। একাধিকবার চেষ্টা করেও অভিযুক্তদের বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।
দোয়ারাবাজার থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ তরিকুল ইসলাম তালুকদার জানান,তদন্ত শেষে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
