বাংলাদেশ জনগন জুলাই অভুথানের মধ্য দিয়ে রক্ত দিয়ে যে পরিবর্তন হয়েছে তা চিরস্থায়ী হবে। জনগন গনভোট পক্ষে রায় দিবে,দেশে গনতন্ত্র প্রতিষ্ঠিত হবে বলে মন্তব্য করেছেন সুনামগঞ্জে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা আদিলুর রহমান।
তিনি জানান, নির্বাচনকে কেন্দ্র করে যারা আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটানোর চেষ্টা করবে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন।
শুক্রবার বিকেলে সুনামগঞ্জ শহরের কালেক্টরেট ভবনের সামনে নির্মিত জুলাই স্মৃতিস্তম্ভে পুষ্প স্তবক অর্পন ও শহীদের জন্য দোয়া করে সাংবাদিকদের প্রশ্নের জবাব দিতে গিয়ে তিনি কথা গুলো বলেন।
এসময় তিনি আরও বলেন,যারা সীমান্তের অন্য দিক থেকে ভোটের বিরুদ্ধে দাঁড়াচ্ছে, দেশে তাদের কোনো জায়গা হবে না। জাতীয় নির্বাচন নিয়ে কেউই বিভ্রান্তি ছড়াচ্ছে না,যারা পালাইছে তারা বিভ্রান্তি ছড়ায়। জুলাই সংগ্রামের বাহিরে যারা ছিলো তারা পালাই গেছে। তাদের বাংলাদেশের জনগন খোঁজ বেড়ায়।
স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা আদিলুর রহমান আর বলেন, গনভোটের ব্যাপার সামনে আছে এবং যারা জুলাইয়ে অংশ নিয়েছিলেন তারা নির্বাচনে অংশ নিয়েছে। ডেফেনেটনি তারা এই সনদ স্বাক্ষরের পর এখন গনভোটের আমি আশাবাদী।
তিনি আরও বলেন,আমাদের ডিসি সাহেবদের নেতৃত্ব সমস্ত উপজেলায় স্থানীয় প্রশাসন ব্যাপক প্রোগাম নিয়েছে। আগামী দিন গুলোতে এই সপ্তাহ থেকে দেখবেন। ব্যাপক ভাবে কিভাবে প্রচার হয় এবং বাংলাদেশের যুুব সমাজ ছাত্ররা কি ভাবে এই গনভোট ও নির্বাচনে সাফল্য মন্ডিত করে।
এর পূর্বে শুক্রবার বেলা ১২টায় ছাতক সিমেন্ট কোম্পানি পরিদর্শন করেন। এ সময় উপদেষ্টা আদিলুর রহমান খান বলেন,ছাতক সিমেন্ট কোম্পানির বিদ্যমান ওয়েট প্রসেস পদ্ধতি থেকে ড্রাই প্রসেসে রূপান্তরের মাধ্যমে দ্রুত উৎপাদন কার্যক্রম পুনরায় শুরু হবে।
উপদেষ্টা বলেন,জুলাই অভ্যুত্থান আমাদের যে পথ দেখিয়েছে, সেই পথ অনুসরণ করেই আগামীর নির্বাচিত সরকার দেশের শিল্পোন্নয়ন ও কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে নতুন শিল্পকারখানা স্থাপনে প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করবে। আমাদের বড় চ্যালেঞ্জ হচ্ছে সুষ্ঠু নির্বাচন ও গণভোট।
এসময় উপস্থিত ছিলেন স্থানীয় সরকার বিভাগের সচিব মো: রেজাউল মাকছুদ জাহেদী, শিল্প সচিব মো: ওবায়দুর রহমান, বিসিআইসি-এর চেয়ারম্যান মো: ফজলুর রহমান, এলজিইডির প্রধান প্রকৌশলী কাজী গোলাম মোস্তফা এবং ছাতক সিমেন্ট কোম্পানি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মো: আব্দুর রহমান।
এর পূর্বে আজ সকাল ১০ টায় উপদেষ্টা আদিলুর রহমান খান ছাতকে এলজিইডি কর্তৃক বাস্তবায়নাধীন ঘূর্ণিঝড় আম্ফান ও বন্যায় ক্ষতিগ্রস্ত পল্লী সড়ক অবকাঠামো পূনর্বাসন” শীর্ষক প্রকল্পের আওতায় ‘ ছাতক-কাটাখালী ‘ ভায়া দোয়ারাবাজার সড়ক উন্নয়ন কাজ পরিদর্শন করেন। পরে বিকেলে সুনামগঞ্জের বিভিন্ন উন্নয়ন কার্যক্রম পরিদর্শন করেন।
