তোফায়েল আহমদ খান
জনরায়কে উপেক্ষা করে দেশকে স্বৈরাচারের মত চালানোর চেষ্টা করছে

গণভোটের রায় বাস্তবায়নে সরকার গড়িমসি করলে তা দেশকে সংঘাতের দিকে ঠেলে দিতে পারে বলে মন্তব্য করেছেন সুনামগঞ্জ জেলা জামায়াতের আমীর উপাধ্যক্ষ মাওলানা তোফায়েল আহমদ খান।

বিএনপিকে উদ্দেশ্য করে তিনি বলেন, সরকার নির্বাচনে জয়ী হবার পরে গণভোটের রায় উপেক্ষা করে রাষ্ট্রীয় সংস্কারের পথ বাধাগ্রস্ত করছে। তারা জোড় জবরদস্তি করে তারা তাদের ইচ্ছে মত জনরায় কে উপেক্ষা করে দেশকে সৈরাচারের মত চালানোর চেষ্টা করছে। রাজপথ ও সংসদ উভয় ক্ষেত্রেই আন্দোলন জোরদার করতে হবে।
তিনি বলেন, সংবিধানের মৌলিক কাঠামোগত সংস্কার ছাড়া জনগণের প্রত্যাশা পূরণ সম্ভব নয়। এজন্য একটি স্বাধীন সংবিধান সংস্কার পরিষদ গঠনের মাধ্যমে সংস্কার কার্যক্রম বাস্তবায়ন জরুরি বলে জানিয়েছেন তিনি।

বৃহস্পতিবার (৯ এপ্রিল) বিকালে ১১ দলীয় জোট সুনামগঞ্জে জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে লিফলেট বিতরণ করে কথা গুলো বলেন তিনি।

এর পূর্বে শহরের আলফাত স্কয়ারসহ গুরুত্বপূর্ণ বিভিন্ন সড়কে পথচারী, ব্যবসায়ী ও বিভিন্ন শ্রেণিপেশার মানুষের মাঝে লিফলেট বিতরণ করা হয়।

জেলা জামায়াতের আমীর উপাধ্যক্ষ মাওলানা তোফায়েল আহমদ খান বলেন, গণভোটের রায়ের ভিত্তিতে গত ১২ ফেব্রুয়ারি নির্বাচনে জাতীয় সংসদের পাশাপাশি ‘সংবিধান সংস্কার পরিষদ’ গঠনের সিদ্ধান্ত হলেও বিএনপি তা প্রত্যাখ্যান করে শপথ বর্জন করে। সরকার পরবর্তীতে সংসদে একটি সংশোধনী কমিটি গঠন করলেও বিরোধীদল এটিকে লোক দেখানো আখ্যা দিয়ে ওয়াকআউট করে।

তিনি আরও বলেন, গণভোট অধ্যাদেশ বাতিল, মানবাধিকার ও গুম কমিশন দুর্বল করা, দুদক ও বিচার বিভাগের স্বাধীনতা খর্ব, পুলিশ ও প্রশাসনকে দলীয়করণ এবং ব্যাংক খাতে অনিয়মের সুযোগ সৃষ্টি এসব পদক্ষেপ জনস্বার্থবিরোধী।

তিনি বলেন, প্রস্তাবিত সংস্কারের মধ্যে রয়েছে-প্রধানমন্ত্রীর মেয়াদসীমা নির্ধারণ, ক্ষমতার বিকেন্দ্রীকরণ, তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পুনঃপ্রবর্তন, সাংবিধানিক প্রতিষ্ঠানের নিরপেক্ষতা, আনুপাতিক প্রতিনিধিত্বভিত্তিক সংসদের উচ্চকক্ষ গঠন, বিচার বিভাগের স্বাধীনতা এবং মানবাধিকার সুরক্ষা নিশ্চিত করা।

এসময় উপস্থিত ছিলেন, নায়েবে আমীর অ্যাডভোকেট মো. সামছ উদ্দিন,নায়েবে আমীর মোমতাজুল হাসান আবেদ, জেলা এলডিপির সেক্রেটারি শেখ এমদাদুল হক, জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি অ্যাডভোকেট মোঃ নূরুল আলম, পৌর জামায়াতের আমীর আব্দুস সাত্তার মোঃ মামুন, নায়েবে আমীর আজিজুল হক মাসুক, সেক্রেটারি মিজানুর রহমান, সদর উপজেলা জামায়াতের নায়েবে আমীর রুহুল আমিন, সেক্রেটারি সুলেমান হক চৌধুরী প্রমুখ।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন