জনসভায় ডা.জীবন : বিজয়ী হলে দূর্নীতিকে প্রশ্রয় দিব না

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি, জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ ও গণঅধিকার পরিষদের প্রার্থী ডা. সাখাওয়াত হাসান জীবন বলেছেন, তরুণ প্রজন্মের শিক্ষিতরা কর্ম সংস্থানের অভাবে জীবনের ঝুঁকি নিয়ে ইউরোপে পাড়ি দিচ্ছে। অনেকে বেকারত্বের অভিশাপে আছে। তারেক রহমানের সু-দক্ষ নেতৃত্বে বিএনপি সরকার গঠন করলে সেই দিশাহারা তরুণ প্রজন্মের কর্ম সংস্থানের ব্যবস্থা করা হবে। গতকাল রবিবার সন্ধা ৬টায় ১৩ নং মন্দরী ইউনিয়নের উত্তর সাঙ্গর বাজারে নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ডা. জীবন বলেন, আগামী ১২ ফেব্রুয়ারিতে ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে আমাকে বিজয়ী করুন। নির্বাচিত হলে শিক্ষা, স্বাস্থ্য ও যোগাযোগ খাতসহ বিভিন্ন খাতে অনিয়মের লাগাম টেনে ধরা হবে। যোগাযোগ খাতে পার্সেন্টিজ আর চলবে না। আমি নিজে দূর্নীতি করব না, দূর্নীতি কাউকে করতেও দিব না। আমি আজীবন আপনাদের সেবক হিসেবে বাঁচতে চাই। এ ছাড়া আমার কার্যক্রমে শতভাগ স্বচ্ছতা ও জবাবদিহিতা থাকবে ইনশা আল্লাহ।

৩ নং ওয়ার্ড বিএনপি সভাপতি কাজী রফিক মিয়ার সভাপতিত্বে ও ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক শামীম আনসারীর সঞ্চালনায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, কাজী জুলহাস, আশরাফ উদ্দিন, আব্দুর রব, নুরুল হুদা, সফিক মেম্বার, ফিরুজ মিয়া, আব্দুল মিয়া, তাইদুল মেম্বার ও নুরুজ্জামান প্রমুখ।

সভায় বিপুল সংখ্যক নারী-পুরুষ উপস্থিত ছিলেন।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন