হবিগঞ্জ লাখাই আঞ্চলিক মহাসড়কের লাখাই উপজেলার ৬নং বুল্লা ইউনিয়নের ৯নং ওয়ার্ডের জসিম এর টং দোকান থেকে বরকত আলীর বাড়ী হইয়া মাইজের বিল পর্যন্ত এবং সুজন মেম্বারের বাড়ী হইয়া ইমামগঞ্জ হাঁটি জামে মসজিদ পর্যন্ত সড়ক বেহাল দশায় পরিনত হয়েছে।পানি নিষ্কাশনের ব্যবস্থা না থাকায় জলাবদ্ধতা সৃষ্টি হওয়ার কারণে প্রতিনিয়ত দুর্ভোগ পোহাতে হচ্ছে পশ্চিম বুল্লা গ্রামের জনসাধারণ। পশ্চিম বুল্লা গ্রামের ভিতরে চলাচলের একমাত্র গুরুত্বপূর্ণ সড়ক টি বেহাল দশা ও জলাবদ্ধতার কারণে চরম ভোগান্তি পোহাতে হচ্ছে ছাত্র ছাত্রী, অসুস্থ রোগী সহ প্রতিনিয়ত যাতায়াত কারী সর্বসাধারণ। সবচেয়ে বেশি দুর্ভোগ পোহাতে হচ্ছে অসুস্থ রোগী ও বৃদ্ধ মানুষ। যেন দেখার কেউ নেই!
সরেজমিনে গিয়ে দেখা যায় যে জসিম এর টং দোকান থেকে বরকত মিয়ার বাড়ী হইয়া মাইজের বিল পর্যন্ত এবং সুজন মেম্বারের বাড়ী হইয়া ইমামগঞ্জ হাঁটি জামে মসজিদ পর্যন্ত সড়কে কোন জায়গায় বড় বড় গর্ত, কোন জায়গায় কাঁদা, কোন জায়গায় হাঁটু পানি,কোন জায়গায় কুচুরী ফেনার বাগান, কোন কোন জায়গা দেখলে মন হবে সড়কের অস্তিত্ব বিলিন হওয়ার পথে।
সরেজমিনে গিয়ে আরও দেখা যায় যে মাইজের বিলের পানি নিষ্কাশনের ব্যবস্থা না থাকায় পানি আটকে জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। যা চলাচলে চরম ভোগান্তি পোহাতে হচ্ছে প্রতিনিয়ত যাতায়াত কারী সর্বসাধারণ।
মোঃ ছাবুই মিয়া জানান আমাদের গ্রামের ভিতর দিয়ে এক হাটি থেকে আর এক হাটিতে যাওয়া যায় না সড়কের বেহাল দশার কারণে, গ্রামের ভিতরে চলাচল করতে অনেক কষ্ট হয়।
কাউছার আহমেদ জীবন বলেন গ্রামের ভিতরে চলাচল করতে অনেক কষ্ট হয়,রাস্তায় পানি ও কাধা লেগে থাকার কারণে যাতায়াত করতে অসুবিধা হয়।হবিগঞ্জ-৩ আসনের মাননীয় সংসদ সদস্য ও জাতীয় সংসদের মাননীয় হুইপ আলহাজ্ব জি গউছ মহোদয়ের নিকট অনুরোধ করছি দ্রুত আমাদের পশ্চিম বুল্লা গ্রামের রাস্তা গুলো সংস্কার করে দেওয়ার জন্য।
এবিষয়ে ৬নং বুল্লা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এডভোকেট খোকন চন্দ্র গোপ জানান আপনার মাধ্যমে রাস্তার বিষয়ে অবগত হয়েছি,রাস্তাটির কিছু জায়গায় ইট সলিং কিছু জায়গায় মাটি কাটা প্রয়োজন,বর্তমানে আমাদের কোন বরাদ্দ নাই, আগামীতে বরাদ্দ আসলে ওয়ার্ড মেম্বারের মাধ্যমে এ রাস্তাটি সংস্কার করার জন্য অগ্রাধিকারের ভিত্তিতে বরাদ্দ দেওয়া হবে।
উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা রফিকুল ইসলাম রাকিব বলেন আপাতত আমাদের কোন বরাদ্দ নাই, এমপি মহোদয়ের সাথে এবিষয়ে যোগাযোগ করার জন্য তিনি বলেন।
সংশ্লিষ্ট উর্ধতন কর্তৃপক্ষের সদয় দৃষ্টি আকর্ষণ করে পশ্চিম বুল্লা গ্রামের রাস্তা গুলো দ্রুত সংস্কারের দাবী জানান পশ্চিম বুল্লা গ্রামের ভুক্তভোগী জনসাধারণ।
