যুব জমিয়ত বাংলাদেশ সিলেট মহানগরীর মাসিক বৈঠক অনুষ্ঠিত

যুব জমিয়ত বাংলাদেশ সিলেট মহানগর শাখার মাসিক বৈঠক বুধবার (৭ জানুয়ারি) বাদ এশা দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে। সংগঠনের মহানগর সহ-সভাপতি মাওলানা ফয়জুল হাসান খানের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক হাফিজ আব্দুল করিম দিলদারের সঞ্চালনায় বৈঠকে সংগঠনের বর্তমান কার্যক্রম এবং ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

বৈঠকে উপস্থিত ছিলেন সিলেট মহানগর যুব জমিয়তের সহ-সভাপতি মাওলানা আব্দুল হাসিব খান, সহ-সাধারণ সম্পাদক মাওলানা আফতাব উদ্দীন খান, মাওলানা হায়দার আলী, মুফতী আশরাফ ফুআদী, সহ-সাংগঠনিক সম্পাদক হাফিজ খলিলুল্লাহ মাহবুব, এম বশির আলী, অর্থ সম্পাদক এম ফয়সাল আহমদ এবং সমাজকল্যাণ সম্পাদক মুহাম্মদ দিলদার হোসাইনসহ অন্যান্য নেতৃবৃন্দ।

বৈঠকে নেতৃবৃন্দ বলেন, “দেশ ও জাতির ক্রান্তিলগ্নে যুব জমিয়তকে অতন্দ্র প্রহরীর ভূমিকা পালন করতে হবে। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি ও জমিয়ত মনোনীত প্রার্থীদের বিজয়ী করতে এখন থেকেই পাড়ায় পাড়ায় গণসংযোগ বৃদ্ধি করতে হবে।” তারা আরও উল্লেখ করেন যে, ইনসাফভিত্তিক সমাজ কায়েম এবং জনগণের অধিকার পুনরুদ্ধারে ধানের শীষ ও খেজুর গাছ প্রতীকের বিজয় সুনিশ্চিত করা সময়ের দাবি।

সভায় আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে এবং সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল করার লক্ষ্যে তৃণমূল পর্যায়ে কর্মী সভা, নতুন সদস্য সংগ্রহ অভিযান এবং ব্যাপক জনসচেতনতামূলক কর্মসূচি গ্রহণ করা হয়।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন