- Dainiksylhet.com - https://dainiksylhet.com -

যুক্তরাজ্য ম্যানচেস্টার সিটি যুবদলের ১ম সহসভাপতি হলেন নবীগঞ্জের স্বপন চৌধুরী

যুক্তরাজ্য যুবদলের সাংগঠনিক কার্যক্রমকে গতিশীল ও সুসংগঠিত করার লক্ষ্যে ম্যানচেস্টার সিটি যুবদলের ৭১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি আনুষ্ঠানিকভাবে অনুমোদন দেওয়া হয়েছে।

​১৭ এপ্রিল ২০২৬ তারিখে যুক্তরাজ্য যুবদলের সভাপতি আফজাল হোসেন এবং সাধারণ সম্পাদক বাবর চৌধুরী যৌথ স্বাক্ষরে এই কমিটি ঘোষণা ও অনুমোদন প্রদান করেন।

নবগঠিত কমিটিতে সহসভাপতি নির্বাচিত হয়েছেন হবিগঞ্জ জেলার নবীগঞ্জ উপজেলার নয়মৌজার কৃতি সন্তান স্বপন চৌধুরী। ​সংগঠন সূত্র জানায়, দীর্ঘ আন্দোলন-সংগ্রামে অগ্রণী ভূমিকা পালনকারী ত্যাগী ও পরীক্ষিত কর্মীদের মূল্যায়নের মাধ্যমে এই ৭১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়েছে। নবগঠিত এই কমিটির মাধ্যমে যুক্তরাজ্যে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ভিত্তি আরও শক্তিশালী হবে এবং দলের বিভিন্ন রাজনৈতিক ও সাংগঠনিক কর্মসূচি বেগবান হবে বলে আশা প্রকাশ করেছেন সংগঠনের শীর্ষ নেতৃবৃন্দ।

যুক্তরাজ্য যুবদলের সভাপতি আফজাল হোসেন ও সাধারণ সম্পাদক বাবর চৌধুরী আশা প্রকাশ করে বলেন, নবগঠিত কমিটির নেতৃবৃন্দ ঐক্যবদ্ধভাবে জাতীয়তাবাদী আদর্শ বাস্তবায়নে এবং প্রবাসে দলের সার্বিক সাংগঠনিক ভিত মজবুত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন। ​ঘোষণার পর পরই ম্যানচেস্টার সিটি যুবদলের নতুন কমিটির নেতৃবৃন্দকে যুক্তরাজ্য যুবদল ও অঙ্গ-সংগঠনের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানানো হয়।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন