যুক্তরাজ্য যুবদলের সাংগঠনিক কার্যক্রমকে গতিশীল ও সুসংগঠিত করার লক্ষ্যে ম্যানচেস্টার সিটি যুবদলের ৭১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি আনুষ্ঠানিকভাবে অনুমোদন দেওয়া হয়েছে।
১৭ এপ্রিল ২০২৬ তারিখে যুক্তরাজ্য যুবদলের সভাপতি আফজাল হোসেন এবং সাধারণ সম্পাদক বাবর চৌধুরী যৌথ স্বাক্ষরে এই কমিটি ঘোষণা ও অনুমোদন প্রদান করেন।
নবগঠিত কমিটিতে যুগ্ম সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন হবিগঞ্জ জেলার নবীগঞ্জ উপজেলার কৃতি সন্তান শেখ হাফিজুর রহমান ফাহাদ।
সংগঠন সূত্র জানায়, দীর্ঘ আন্দোলন-সংগ্রামে অগ্রণী ভূমিকা পালনকারী ত্যাগী ও পরীক্ষিত কর্মীদের মূল্যায়নের মাধ্যমে এই ৭১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়েছে। নবগঠিত এই কমিটির মাধ্যমে যুক্তরাজ্যে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ভিত্তি আরও শক্তিশালী হবে এবং দলের বিভিন্ন রাজনৈতিক ও সাংগঠনিক কর্মসূচি বেগবান হবে বলে আশা প্রকাশ করেছেন সংগঠনের শীর্ষ নেতৃবৃন্দ। যুক্তরাজ্য বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক বাবুল চৌধুরী নবগঠিত যুবদলের কমিটির সকল নেতৃবৃন্দকে অভিনন্দন জানিয়েছেন।
যুক্তরাজ্য যুবদলের সভাপতি আফজাল হোসেন ও সাধারণ সম্পাদক বাবর চৌধুরী আশা প্রকাশ করে বলেন, নবগঠিত কমিটির নেতৃবৃন্দ ঐক্যবদ্ধভাবে জাতীয়তাবাদী আদর্শ বাস্তবায়নে এবং প্রবাসে দলের সার্বিক সাংগঠনিক ভিত মজবুত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন। ঘোষণার পর পরই ম্যানচেস্টার সিটি যুবদলের নতুন কমিটির নেতৃবৃন্দকে যুক্তরাজ্য যুবদল ও অঙ্গ-সংগঠনের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানানো হয়।
