সিলেটের জকিগঞ্জ উপজেলার কাজলসার ও মানিকপুর ইউনিয়নের অন্তর্গত মরিচা-রগুরচক সড়কের প্রায় ৭০০ ফুট ইটের সলিং সংস্কার কাজের উদ্বোধন করা হয়েছে।
দীর্ঘদিন সংস্কারের অভাবে সড়কটি চলাচলের অনুপযোগী হয়ে পড়ায় স্থানীয় শিক্ষার্থী ও সাধারণ মানুষকে দুর্ভোগ পোহাতে হচ্ছিল।
সোমবার (২১ সেপ্টেম্বর) সকালে যুক্তরাজ্য প্রবাসী, আন্তর্জাতিক চ্যারিটি সংগঠন ‘স্মাইলিজ চ্যারিটি’ ইউকে’র প্রতিষ্ঠাতা ট্রাস্টি মাওলানা মুজিবুর রহমান তাপাদারের উদ্যোগ ও নেতৃত্বে স্বেচ্ছাশ্রমের মাধ্যমে সড়কটির সংস্কার কার্যক্রম শুরু হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কাজলসার ইউনিয়নের সাবেক চেয়ারম্যান এম এ রশিদ বাহাদুর, স্মাইলিজ চ্যারিটি’ ইউকে’র বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর সিরাজুল ইসলাম তাপাদার সেলিম,গোটারগ্রাম ইয়াকুবিয়া দাখিল মাদরাসার শিক্ষক মাওলানা আব্দুল বাছিত, উপজেলা প্রেসক্লাবের তথ্য ও প্রযুক্তি সম্পাদক আহমদ হোসাইন আইমান,নির্বাহী সদস্য জাকির হোসেন,রবিউল ইসলাম তাপাদারসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
উল্লেখ্য, স্থানীয়দের দুর্ভোগ কমাতে ব্যক্তিগত উদ্যোগে এ সংস্কার কাজের ব্যবস্থা করা হয়েছে।
সড়কটি দিয়ে প্রতিদিন শিক্ষার্থীসহ এলাকার বিপুলসংখ্যক মানুষ যাতায়াত করেন। সংস্কারের উদ্যোগ নেওয়ায় স্থানীয়রা সন্তোষ প্রকাশ করেন।
সড়কটির অবশিষ্ট অংশও দ্রুত সংস্কার করা হলে দীর্ঘদিনের দুর্ভোগ অনেকটাই কমবে এমন আশাবাদ ব্যক্ত করেছেন স্থানীয়রা।
