আওয়ামী লীগের ফ্যাসিস্ট শাসনের অন্যতম সুবিধাভোগী ও বড়লেখার সাবেক শিক্ষক শরাফ উদ্দিনের কন্যা সাদিয়া সুলতানা স্বর্ণা যুক্তরাজ্যে বসে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিএনপির শীর্ষ নেতাদের বিরুদ্ধে অসত্য তথ্য ও কুরুচিপূর্ণ অপপ্রচার চালাচ্ছেন বলে অভিযোগ করেছেন বড়লেখার বিএনপি দলীয় স্থানীয় নেতৃবৃন্দ।
বড়লেখার নাসির উদ্দিন মিটু এক বিবৃতিতে জানান, ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে আওয়ামী ফ্যাসিবাদের পতনের পরও তাদের দোসর ও দালাল চক্র বিদেশ থেকে ষড়যন্ত্র থামায়নি। শরাফ উদ্দিনের মেয়ে স্বর্ণা প্রবাসে বসে ভুয়া তথ্য ছড়িয়ে এবং ছাত্র আন্দোলন নিয়ে মিথ্যাচার করে পরিবেশ ঘোলাটে করার পাঁচতারা করছে। এই দালাল চক্রকে দেশে ফিরিয়ে এনে আইনের মুখোমুখি করা হবে। স্থানীয় বিএনপির নেতাকর্মীরা এই অপপ্রচারের তীব্র প্রতিবাদ জানিয়ে অনতিবিলম্বে ওই পরিবারকে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন।