জুলাই গণঅভ‍্যুত্থান দিবসে লিডিং ইউনিভার্সিটির কর্মসূচি

জুলাই গণঅভ‍্যুত্থান দিবস পালন উপলক্ষে সিলেটের প্রথম বেসরকারি বিশ্ববিদ্যালয় লিডিং ইউনিভার্সিটি বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছে। কর্মসূচির মধ‍্যে রয়েছে ৫ আগস্ট ২০২৬ জাতীয় পতাকা উত্তোলন, সকাল সাড়ে ১১টায় লিডিং ইউনিভার্সিটির প্রতিষ্ঠাতা ও ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান দানবীর ড. সৈয়দ রাগীব আলীর নেতৃত্বে বিশ্ববিদ্যালয়ের মূল ফটকের সামনে থেকে বর্ণাঢ্য শোভাযাত্রা এবং দুপুর ১২টায় লিডিং ইউনিভার্সিটির উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ তাজ উদ্দিনের সভাপতিত্বে বিশ্ববিদ্যালয়ের রাগীব আলী ভবনের নিচ তলায় আলোচনা সভা। অনুষ্ঠানে লিডিং ইউনিভার্সিটির জুলাই যোদ্ধাদের স্বীকৃতি প্রদান ও শহীদ পরিবারের সদস্যদের সন্মানিত করা হবে।

এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ট্রাস্টি বোর্ডের ভাইস চেয়ারম্যান সৈয়দ আব্দুল হাই এবং রাগীব-রাবেয়া ফাউন্ডেশনের সদস্য মিসেস সাদিকা জান্নাত চৌধুরী।

জুলাই গণঅ‍ভ‍্যুত্থান দিবস উপলক্ষে বিশ্ববিদ্যালয়ের ক‍্যাম্পাসে গ্র‍াফিতি এবং বিশ্ববিদ্যালয়ের উদ‍্যোগে মঙ্গলবার (৪ আগস্ট) দুপুর ১:২০ টায় বিশ্ববিদ্যালয়ের গ‍্যালারী -১ এ জুলাই বিষয়ক কুইজ প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে।

অনুষ্ঠানসমূহে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী এবং কমকর্তা ও কর্মচারীবৃন্দকে যথাসময়ে উপস্থিত থাকার জন‍্য অনুরোধ করা হলো। এ উপলক্ষে নগরীর বিভিন্ন পয়েন্ট থেকে সকল রুটে সকাল ১০:১৫টায় বিশ্ববিদ্যালয়ের বাস ছাড়বে।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন