- Dainiksylhet.com - https://dainiksylhet.com -

জুড়ীতে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের জন্য ছাত্রদলের ‘তথ্য ও সহায়তা কেন্দ্র’

মৌলভীবাজার জেলার জুড়ী তৈয়বুন্নেছা খানম সরকারি কলেজে ২০২৬-২০২ ৭ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে ভর্তি-ইচ্ছুক নবীন শিক্ষার্থীদের জন্য তথ্য ও সহায়তা কেন্দ্র স্থাপন করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল তৈয়বুন্নেছা খানম সরকারি কলেজ শাখা।

​নতুন আঙিনায় পা রাখা অনুজদের ভর্তি ফরম পূরণ, দিকনির্দেশনা ও যেকোনো জটিলতা নিরসনে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন কলেজ শাখা ছাত্রদলের দায়িত্বশীল নেতারা।

​কলেজ শাখা ছাত্রদলের আহ্বায়ক আমির হোসেনের পরিচালনায় এবং সার্বিক তদারকিতে এই সহায়তা কার্যক্রম পরিচালিত হচ্ছে। কর্মসূচি বাস্তবায়নে মাঠে সক্রিয় ভূমিকা পালন করছেন সিনিয়র যুগ্ম আহ্বায়ক বিল্লাল উদ্দিন শান্ত, সদস্য সচিব হুমায়ুন কবির মুন্না, যুগ্ম আহ্বায়ক জাকারিয়া নিশাত এবং রুজেল হোসেনসহ অন্যান্য নেতৃবৃন্দ।

​কার্যক্রম প্রসঙ্গে কলেজ ছাত্রদলের আহ্বায়ক আমির হোসেন জানান, “নবীন শিক্ষার্থীদের নতুন পথচলায় যেকোনো সহযোগিতা ও সঠিক দিকনির্দেশনা দিতে আমরা পাশে ছিলাম, আছি এবং ভবিষ্যতেও থাকব।

​কলেজ ছাত্রদল নেতৃবৃন্দ বলেন, এই সহায়তা কেন্দ্রের মাধ্যমে ভর্তি হতে আসা শিক্ষার্থীদের সাময়িক ভোগান্তি অনেকটাই লাঘব হয়েছে।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন