২০২৬-২৭ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে ভর্তি কার্যক্রমে শিক্ষার্থীদের সহযোগিতার লক্ষ্যে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির, তৈয়বুন্নেছা খানম সরকারি কলেজ শাখার উদ্যোগে ‘হেল্প ডেস্ক’ স্থাপন করা হয়েছে।
রোববার (২০ সেপ্টেম্বর) থেকে কলেজ ক্যাম্পাসে এ হেল্প ডেস্কের কার্যক্রম শুরু হয়েছে। ভর্তি-সংক্রান্ত প্রয়োজনীয় তথ্য প্রদান, বিভিন্ন বিষয়ে দিকনির্দেশনা এবং নতুন শিক্ষার্থীদের ভর্তি কার্যক্রম সহজ করতে ফরম পূরণ, ব্যাংক জমা সহ যাবতীয় কার্যক্রম সম্পন্ন করে দেওয়া হচ্ছে বলে জানিয়েছে কলেজ শাখার দায়িত্বশীলরা।
ছাত্রশিবিরের কলেজ শাখার দায়িত্বশীলদের তথ্যমতে, আগামী ২২ সেপ্টেম্বর পর্যন্ত প্রতিদিন হেল্প ডেস্কের কার্যক্রম অব্যাহত থাকবে। এ সময় একাদশ শ্রেণিতে ভর্তি হতে আগ্রহী শিক্ষার্থীদের প্রয়োজনীয় সহযোগিতা প্রদান করা হবে।
এসময় হেল্প ডেস্ক কার্যক্রম পরিদর্শন করেন ইসলামী ছাত্রশিবির মৌলভীবাজার জেলা শাখার স্কুল কার্যক্রম সম্পাদক জাবেদ আহমদ, জুড়ী উপজেলা সভাপতি ইউসুফ মিয়া, জুড়ী পূর্ব সভাপতি রুমেল আহমদ, উপজেলা সেক্রেটারি জাবির হোসাইন সহ অন্যান্য দায়িত্বশীলবৃন্দ।
ছাত্রশিবিরের কলেজ শাখার সভাপতি সাইদুল ইসলাম হৃদয় বলেন, আগামী ২২ সেপ্টেম্বর পর্যন্ত প্রতিদিন হেল্প ডেস্কের কার্যক্রম অব্যাহত থাকবে।এসময় একাদশ শ্রেণিতে ভর্তি হতে আগ্রহী শিক্ষার্থীদের প্রয়োজনীয় সহযোগিতা প্রদান করা হবে এবং শিক্ষার্থীদের কল্যাণে সহযোগিতামূলক কার্যক্রম অব্যাহত থাকবে।
