বাংলাদেশ জামায়াতে ইসলামী জায়ফরনগর ইউনিয়ন শাখার উদ্যোগে ইউনিয়ন শাখার আমীর এডভোকেট শাখাওয়াত হোসাইনের সভাপতিত্বে ও সেক্রেটারী আব্দুস সাত্তারের পরিচালনায় ঈদ পুনর্মিলনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
সোমবার স্থানীয় কার্যালয়ে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা জামায়াতের আমীর আব্দুল হাই হেলাল।
বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা জামায়াতের সেক্রেটারী ও উপজেলা ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী মো. আজিম উদ্দিন, ছাত্রশিবির সাবেক কেন্দ্রীয় কার্যকরী পরিষদ সদস্য ও সিলেট মহানগর সভাপতি সাইফুল ইসলাম, ছাত্রশিবির মৌলভীবাজার শহর শাখার সাবেক সভাপতি তারেক আজিজ, সাবেক জেলা সভাপতি হাফিজ আলম হোসাইন, আইবিডব্লিউ জুড়ী উপজেলা সভাপতি মুজিবুর রহমান আজিজি, স্পেন প্রবাসী জামায়াত নেতা ইসলাম উদ্দীন পংকি, ইউনিয়ন টিম সদস্য মাওলানা শামসুল ইসলাম, সিলেট পাঠানটুলা জামেয়া ইসলামীয়া মাদ্রাসার শিক্ষক জামায়াত নেতা ফারুক আহমেদ, আইবিউব্লিউ সহকারী সেক্রেটারী আব্দুল কাদির, শ্রমিক কল্যাণ উপজেলা সেক্রেটারি আব্দুর রহমান, যুব জামায়াত উপজেলা সভাপতি আলমগীর হোসাইন।
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ওয়ার্ড সভাপতি মাওলানা ফখরুদ্দীন পাঠান, নূর উদ্দীন, ইকবাল হোসেন, মাওলানা কবির আহমেদ, ফারুক আহমেদ, নুরুল ইসলাম, জামায়াত নেতা ইমরান হোসেন তুলা, আব্দুল ওয়াহিদ পাঠান,আব্দল মুনিম, ইসলাম উদ্দীন, মুস্তাকিম আলী, আবু সাঈদ স্বপন, হাফিজ নূর উদ্দীন, সুহেল আহমদ রানা প্রমুখ।