জুয়ার বিরুদ্ধে লাখাই থানা পুলিশের অভিযান, গ্রেফতার-৩

লাখাইয়ে পুলিশের বিশেষ অভিযানে ৩ জুয়ারীকে গ্রেফতার করেছে লাখাই থানার পুলিশ।

গ্রেফতারকৃতরা হলেন উপজেলার ২নং মোড়াকরি ইউনিয়নের মোড়াকরি গ্রামের রামু চন্দ্র দাসের ছেলে আশিষ দাস (২২), ৬নং বুল্লা ইউনিয়নের পূর্ব বুল্লা গ্রামের ছেনু মিয়ার ছেলে সালেক মিয়া(৪০) ও ৫নং করাব ইউনিয়নের করাব দক্ষিণ গ্রামের মৃত আব্দুল হামিদের ছেলে মোর্শেদ কামাল (৩৮)।

সূত্রে জানা যায়, লাখাই থানার অফিসার ইনচার্জ (ওসি) শরীফ আহমেদ এর দিকনির্দেশনায় ও এসআই (নিঃ) মোহাম্মদ আবু কাউছার, এএসআই (নিঃ) আব্দুল হাকিম, এএসআই (নিঃ) মোঃ খায়রুল ইসলাম সঙ্গীয় পুলিশ ফোর্সের সহায়তায় ১৬ মে শনিবার বিকাল ৩ টা থেকে রাত ৭ টা পর্যন্ত বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে অনলাইন জুয়া খেলা অবস্থায় তাদের কে গ্রেফতার করা হয়।

লাখাই থানার ওসি শরীফ আহমেদ আসামীদের কে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে তিনি বলেন, অনলাইনে মোবাইল দিয়ে জুয়া খেলা অবস্থায় মোবাইলসহ তাদের কে গ্রেফতার করা হয় এবং আসামীদের বিরুদ্ধে নিয়মিত সাইবার সুরক্ষা আইনে মামলা দায়ের প্রক্রিয়াধীন রয়েছে এবং রবিবার (১৭ মে) আসামীদের কে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হবে।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন