২ মে ভোট গ্রহণ
কালাউক বাজার মালিক ও ব্যবসায়ী কল্যাণ সমিতির নির্বাচনের প্রতিক বরাদ্দ

লাখাই উপজেলার প্রাণকেন্দ্র ঐতিহ্য বাহী কালাউক বাজার মালিক ও ব্যবসায়ী কল্যাণ সমিতির নির্বাচন আগামী ২ মে অনুষ্ঠিত হবে।

নির্বাচন কে কেন্দ্র করে হাটে বাজারে চায়ের স্টলে প্রার্থী ও তাদের সমর্থকদের মধ্যে চলছে চুলছেড়া বিশ্লেষণ। কে হচ্ছেন কালাউক বাজার মালিক ও ব্যবসায়ী কল্যাণ সমিতির পরবর্তী সভাপতি ,সাধারণ সম্পাদক,যুগ্ম-সাধারণ সম্পাদক,সাংগঠনিক সম্পাদক ও কোষাধ্যক্ষ। ভোটাররা বলছেন কালাউক বাজার মালিক ও ব্যবসায়ীদের কল্যাণে যারা কাজ করবেন এবং যারা যোগ্য প্রার্থী তাদের কে তারা এবার নির্বাচিত করবেন।

১৯ এপ্রিল রবিবার প্রার্থীদের মধ্যে প্রতিক বরাদ দেওয়া হয়েছে।

এসময় উপস্থিত ছিলেন কালাউক বাজার মালিক ও ব্যবসায়ী কল্যাণ সমিতির নির্বাচনের প্রধান নির্বাচন কমিশনার তাউছ আহমেদ সহ সহকারী নির্বাচন কমিশনার বৃন্দ।

নির্বাচন কমিশন সূত্রে জানা যায়, সভাপতি পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হতে যাচ্ছেন হাজী জিতু মিয়া। সাধারণ সম্পাদক পদে হরিণ প্রতিক নিয়ে প্রতীদ্বন্দ্বিতা করছেন শামীম আহমেদ ও আনারস প্রতিক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন ইমরান আহমেদ। যুগ্ম সাধারণ সম্পাদক পদে দেয়ালঘড়ি প্রতিক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন মোঃ রানা মিয়া ও টেলিভিশন প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন ফুরুক মিয়া।

সাংগঠনিক সম্পাদক পদে মাহমুদুল হক পেয়েছেন টেবিল ফ্যান প্রতীক ,সাদ্দাম হোসেন পেয়েছেন মাইক প্রতীক ও শাহ জাহান আহমেদ পেয়েছেন কৈমাছ প্রতীক।

ক্যাশিয়ার পদে জাকির হোসেন পেয়েছেন ফুটবল প্রতীক ও তফছির মিয়া পেয়েছেন তালা প্রতীক।

আগামী ২ মে কালাউক উচ্চ বিদ্যালয় ভোট কেন্দ্রে ৩৩৫ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন।

উল্লেখ্য যে কালাউক বাজার মালিক ও ব্যবসায়ী কল্যাণ সমিতির নির্বাচনে মনোনয়ন পত্র বিতরণ,জমা ও প্রতীক বরাদ্দ সহ সার্বিক দায়িত্ব পালন করেন প্রধান শিক্ষক নুরুল আমিন চৌধুরী।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন