‎কালের কণ্ঠ পত্রিকায় নিয়োগ পেলেন মো. বায়েজীদ বিন ওয়াহিদ

‎দেশের শীর্ষস্থানীয় জাতীয় দৈনিক কালের কণ্ঠের জামালগঞ্জ উপজেলা প্রতিনিধি হিসেবে নিয়োগ পেয়েছেন তরুণ সাংবাদিক মো. বায়েজীদ বিন ওয়াহিদ।

‎গত ৬ মে  পত্রিকাটির নিয়োগ পত্রে সম্পাদক হাসান হাফিজ স্বাক্ষরিত নিয়োগের মাধ্যমে তাঁকে এ দায়িত্ব প্রদান করেন। এর আগে তিনি জাতীয় ও স্থানীয় বিভিন্ন গণমাধ্যমে কাজের মাধ্যমে সাংবাদিকতায় অভিজ্ঞতা অর্জন করেন। নতুন দায়িত্বে তিনি জামালগঞ্জ উপজেলার জনজীবন, হাওরাঞ্চলের সমস্যা-সম্ভাবনা, শিক্ষা, কৃষি, সংস্কৃতি, উন্নয়ন কর্মকাণ্ড এবং সাধারণ মানুষের সুখ-দুঃখের খবর বস্তুনিষ্ঠভাবে জাতীয় পর্যায়ে তুলে ধরবেন।

‎নিয়োগ পাওয়ার পর এক প্রতিক্রিয়ায় মো. বায়েজীদ বিন ওয়াহিদ বলেন, সাংবাদিকতা একটি দায়িত্বশীল পেশা। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে মানুষের আস্থা অর্জন করাই আমার প্রধান লক্ষ্য। কালের কণ্ঠের মতো একটি স্বনামধন্য গণমাধ্যমে কাজ করার সুযোগ পেয়ে আমি কৃতজ্ঞ।

‎তাঁর এ নিয়োগে স্থানীয় সাংবাদিক, শিক্ষক, জনপ্রতিনিধি, রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক অঙ্গনের ব্যক্তিবর্গ অভিনন্দন জানিয়েছেন। তারা আশা প্রকাশ করেন, তিনি সততা, নিষ্ঠা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করে জামালগঞ্জ উপজেলার নানা সমস্যা, সম্ভাবনা ও উন্নয়নের চিত্র দেশব্যাপী পাঠকের কাছে তুলে ধরবেন।
‎মো. বায়েজীদ বিন ওয়াহিদ সবার দোয়া ও সহযোগিতা কামনা করেছেন।

‎সংবাদ সংক্রান্ত বিষয়ে  এই নাম্বারে ০১৭১১৪৩২০৩০ যোগাযোগ করতে বলা হয়েছে।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন