হৃদয়ে জকিগঞ্জ সিলেটের উদ্যোগে আগামী ৩১ অক্টোবর শনিবার জকিগঞ্জ উপজেলার কালিগঞ্জ বাজারে চুরি, ডাকাতি ও মাদকবিরোধী সমাবেশ সফল করার লক্ষ্যে বাজারের বিশিষ্ট ব্যবসায়ীদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২৪ অক্টোবর) বাদ এশা মানিকপুর ইউনিয়ন কমপ্লেক্সেয় হৃদয়ে জকিগঞ্জ সিলেটের সভাপতি শাহিদ রহমানের সভাপতিত্বে সাধারণ সম্পাদক এম রুহেল আহমদ লস্কর-এর পরিচালনা
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট জেলা বিএনপির সহ-অর্থ বিষয়ক সম্পাদক সমাজসেবক সাহেদ আহমদ রাসেল।
এ সময় উপস্থিত ছিলেন, জকিগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ইসমাইল হোসেন সেলিম, খেলাফত মজলিসের নেতা ও কালিগঞ্জ বাজারের বিশিষ্ট ব্যবসায়ী আলমগীর হোসেন চৌধুরী, মানিকপুর ইউনিয়ন পরিষদের সাবেক সদস্য আব্দুল আহাদ, সোবহানী ফার্মেসির পরিচালক জুবায়ের আহমদ, ব্যবসায়ী মাহতাব উদ্দিন, এনামুল হক চৌধুরী, হাবিবুর রহমান, জয়নাল আবদীন, রেজাউল হক চৌধুরী,জকিগঞ্জ উপজেলা খেলাফত মজলিসের সাংগঠনিক সম্পাদক আব্দুল হামিদ জালাল, ইসলামী আন্দোলনের সভাপতি হেকিম মো. শিহাব উদ্দিন,জকিগঞ্জ উপজেলা ছাত্রদলের সদস্য সচিব রায়হান আহমদ, কালিগঞ্জ সিএনজি ৭০৭-এর সভাপতি ইলাছ আলী।
এ ছাড়া উপস্থিত ছিলেন হৃদয়ে জকিগঞ্জের সাংগঠনিক সম্পাদক আহমেদ শাব্বির, প্রচার সম্পাদক খালেদ আহমদ, সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক শাহিন আহমদ, সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক আশিকুর রহমান, নির্বাহী সদস্য নাঈম আহমদসহ কালিগঞ্জ বাজারের বিশিষ্ট ব্যবসায়ী,সমাজসেবক ও বিভিন্ন রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দ।
সভায় আগামী ৩১ অক্টোবর কালিগঞ্জ বাজারে অনুষ্ঠানে মাদকবিরোধী সমাবেশ সফল করতে স্থানীয় ব্যবসায়ীসহ সর্বস্তরের মানুষের সহযোগিতা কামনা করা হয়।
পাশাপাশি চুরি, ডাকাতি ও মাদকমুক্ত সমাজ গঠনে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানানো হয়।
