বাংলাদেশ আনজুমানে তালামীযে ইসলামিয়া ইছামতি কামিল মাদরাসা, ইছামতি ডিগ্রি কলেজ ও ৯নং মানিকপুর ইউনিয়ন শাখার যৌথ উদ্যোগে বার্ষিক শিক্ষা সফর সম্পন্ন হয়েছে।
১১ এপ্রিল শনিবার সিলেটের পর্যটন কেন্দ্র জাফলং অভিমুখে এই শিক্ষা সফর অনুষ্ঠিত হয়।
শিক্ষা সফরে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জকিগঞ্জ উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান মাওলানা আব্দুস সবুর, টিলাগড়ের বিশিষ্ট ব্যবসায়ী রাহেল আহমদ চৌধুরী এবং তাহসিন বিডি’র পরিচালক আলী হায়দার।
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ইছামতি কামিল মাদরাসা তালামীযের সভাপতি আহমদ হোসাইন আইমান, সাধারণ সম্পাদক মো. মাজহারুল ইসলাম চৌধুরী, সাংগঠনিক সম্পাদক আবিদুর রহমান চৌধুরী ও প্রচার সম্পাদক তাহমিদুর রহমান চৌধুরী।
আরও উপস্থিত ছিলেন ইছামতি ডিগ্রি কলেজ তালামীযের সভাপতি মো. কাওছার আহমদ, সাবেক সভাপতি আব্দুল হাছিব তাপাদার, সাধারণ সম্পাদক শাহান আহমদ চৌধুরী, শিক্ষা ও সাংস্কৃতিক সম্পাদক নাজিম উদ্দীন এবং মানিকপুর ইউনিয়ন তালামীযের সহ-সভাপতি কাজী ছাদিক, মামন উদ্দীন, সাধারণ সম্পাদক শাহান আহমদ ও সাংগঠনিক সম্পাদক সাইফুল্লাহ খালেদ।
সকাল বেলা কালিগঞ্জ থেকে জাফলংয়ের উদ্দেশ্যে যাত্রা শুরু হয়। দিনব্যাপী আনন্দ ভ্রমণ শেষে সন্ধ্যায় এক সংক্ষিপ্ত সভা ও দোয়ার মাধ্যমে শিক্ষা সফরের সমাপ্তি ঘটে। অনুষ্ঠানে বক্তারা বলেন, এ ধরণের সফর কর্মীদের পারস্পরিক ভ্রাতৃত্ব ও মানসিক বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।