কামরুলকে বিএনপির মনোনয়নে পুনর্বিবেচনার দাবিতে বিক্ষোভ


বিএনপি থেকে প্রাথমিক মনোনয়ন বঞ্চিত নেতা কামরুজ্জামান কামরুলকে সুনামগঞ্জ-১ আসনের বিএনপির ধানের শীষের মনোনয়নের জন্য পুনর্বিবেচনার দাবিতে সুনামগঞ্জ-১ আসনের নির্বাচনী এলাকার কয়েকটি স্থানে বিক্ষোভ মিছিল করেছে কামরুজ্জামান কামরুলের অনুসারীরা।

সোমবার বিকেলে ও সন্ধ্যায় তাহিরপুর উপজেলা সদর,বাদাঘাট বাজার ও ধর্মপাশার বড়ই বাজারে এই বিক্ষোভ মিছিল করা হয়।

কামরুজ্জামান কামরুল সুনামগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য, সাবেক সাংগঠনিক সম্পাদক ও তাহিরপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান।

তাহিরপুর সদরে বিক্ষোভ মিছিলটি উপজেলা সদরের বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে শহীদ মিনার প্রাঙনে এসে মিলিত হয়ে বক্তব্য রাখেন নেতাকর্মী সমর্থকগন। অপরদিকে, ধর্মপাশার উপজেলা বড়ই বাজারে আরেকটি বিক্ষোভ মিছিল করে, উপজেলার বাদাঘাট বাজারে সন্ধ্যায় আরেকটি বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।

প্রতিটি বিক্ষোভ মিছিল শেষে পথসভায় বক্তরা সুনামগঞ্জ-১ আসনে প্রাথমিক মনোনয়নের জন্য প্রার্থী বাছাইয়ে যে সিদ্ধান্ত হয়েছে তা তৃণমূল বিএনপি নেতাকর্মীর সমর্থকগন তা মেনে নিবে না। চূড়ান্ত মনোনয়নে তৃণমূলের মতামতকে গুরুত্ব দিয়ে কেন্দ্রীয় নেতৃবৃন্দ কামরুজ্জামান কামরুলকে মনোনীত করার দাবী জানান।

এসময় বক্তব্য দেন, তাহিরপুর উপজেলা বিএনপি যুগ্ম আহ্বায়ক মেহেদী হাসান উজ্জল, সদস্য চাঁন মিয়া মাস্টার, সদর ইউনিয়ন আহ্বায়ক সাইদুল কিবরিয়া, উপজেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম, আহ্বায়ক রফিকুল ইসলাম, সাধারণ সম্পাদক এনাম উদ্দিন, ইউনিয়ন শ্রমিকদল আহ্বায়ক এসকে শফিকুল, বিএনপি নেতা আবু সাঈদ, ইউপি সদস্য তোজাম্মিল হক নাসরুম প্রমূখ।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন