আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে গণভোট প্রচার ও ভোটার উদ্বুদ্ধকরণ,পোস্টাল ব্যালট অবহিত করণ এবং রেজিষ্ট্রেশন সংক্রান্ত বিশেষ সভা কানাইঘাট উপজেলা প্রশাসনের উদ্যোগে অনুষ্ঠিত হয়েছে।
কানাইঘাট উপজেলার বিভিন্ন দপ্তরের সরকারি কর্মকর্ত,কর্মচারী ও স্কুল কলেজ মাদ্রাসর শিক্ষকবৃন্দের নিয়ে রবিবার ১১টায় কানাইঘাট উপজেলা মিলনায়তনে উপজেলা নির্বাহী কর্মকর্তা মেহেদি হাসান শাকিলের সভাপতিত্বে এ বিশেষ সভা অনুষ্ঠিত হয়।
সভায় উপজেলা নির্বাচন কর্মকর্তা মিজানুর রহমান পোস্টাল ব্যালট রেজিষ্ট্রেশন সংক্রান্ত ও পোস্টাল ব্যালটে ভোটাধিকার প্রয়োগ এবং গণভোট প্রচার ও ভোটার উদ্বুদ্ধকরণের বিষয়াবলি প্রজেক্টের মাধ্যমে উপস্থাপন করেন।
বিশেষ সভায় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার ভূমি তাপস চক্রবর্তী, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ সবুল চন্দ্র বর্মন, উপজেলা কৃষি কর্মকর্তা বিশ্বজিৎ রায়, জনস্বাস্থ্য প্রকৌশলী মোঃ পনিরুজ্জামান, সমবায় কর্মকর্তা জামাল উদ্দিন, ঝিংগাবাড়ী ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা হাফিজুর রহমান, কানাইঘাট মনসুরিয়া কামিল মাদ্রাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ মাওলানা খলিলুর রহমান, গাছবাড়ী জামিউল উলুম কামিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মোঃ তাহির উদ্দিন, লামা ঝিংগাবাড়ী মাদ্রাসার অধ্যক্ষ মোঃ মোরতজা আহমদ, রহিমিয়া আলিম মাদ্রাসার অধ্যক্ষ মোঃ ছালেহ উদ্দিন, মানিকগঞ্জ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ এনামুল হক, ইসলামি ব্যাংক কানাইঘাট শাখার ব্যবস্থাপক কায়ছার আহমদ, রুপালি ব্যাংক কানাইঘাট শাখার ব্যবস্থাপক মুজিবুর রহমান, কানাইঘাট থানার এসআই মোঃ নুর হোসেন, উপজেলা পোস্ট মাস্টার ফারুক আহমদ, সড়কের বাজার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মঈনুল ইসলাম চৌধুরী সহ উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা কর্মচারী ও বিভিন্ন সরকারি এবং এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকবৃন্দ।
