কানাইঘাটে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে যুবকের হাতে এক ওয়ার্কশপ কর্মচারী কিশোর খুন হয়েছে।
জানা যায়, রবিবার (২৮ জুন) দিবাগত রাত ৮টার দিকে কানাইঘাট পৌরসভার রায়গড় গ্রামের এনাম (ভান্ডারির) ছেলে সায়েম আহমেদের স্ক্রু ড্রাইভারের আঘাতে ওয়ার্কশপ দোকান কর্মচারী কিশোর আহাদ গুরুতর আহত হয়।ঘটনাটি ঘটে তাজুল ইসলামের ওয়ার্কশপে এবং সে ঐ ওয়ার্কশপের কর্মচারী ছিলো।গুরুতর আহত আহাদকে স্থানীয়রা উদ্ধার করে সিলেট ওসমানী হাসপাতালে নিয়ে যান।
স্থানীয় সূত্রে জানা যায়,চিকিৎসাধীন অবস্থায় সোমবার সকাল ১০টার দিকে আব্দুল আহাদ মারা যায়।সে পৌরসভার দলইরমাটি গ্রামের রিক্সা চালক ছালেহ আহমদের পুত্র।
এ ব্যাপারে কানাইঘাট থানার অফিসার ইনচার্জ মোঃ আমিনুল ইসলাম জানান,ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ঘটনায় নিহতের পারিবার এখনও লিখিত অভিযোগ করেনি।
