কানাইঘাটে লোভাছড়া পাথরসহ গ্রেফতার ২

সিলেটের কানাইঘাট থানা পুলিশের অভিযানে অবৈধ পাথর ও পাথরবাহী স্টীল নৌকাসহ ২ জনকে গ্রেফতার করেছে কানাইঘাট থানা পুলিশ।

পুলিশ সূত্রে জানা যায়,সোমবার দিবাগত রাত কানাইঘাট থানার অফিসার ইনচার্জ মো: আমিনুল ইসলাম এর দিক নির্দেশনায় এসআই বাবুল মিয়া, এএসআই একেএম জিয়াউল হক একদল পুলিশ নিয়ে লোভাছড়ার পাথর চুরি রোধে বিশেষ অভিযান পরিচালনা করেন।অভিযান পরিচালনা কালে লোভাছড়া পাথর কোয়ারী থেকে রাত দেড়টার দিকে অবৈধভাবে নিয়ে আসা ৬০০ ঘনফুট পাথর বুঝাই স্টীল নৌকাসহ জকিগঞ্জ উপজেলার আটগ্রাম বড়বন্দ গ্রামের ইসলাম উদ্দিনের পুত্র আবু হানিফ (২০) ও একই গ্রামের মৃত উসমান আলীর পুত্র আবু জাফর (২২) কে কানাইঘাট উপজেলার লোভারমুখ এলাকার সুরমা নদীর খেয়াঘাটে আটক করতে সক্ষম হন।

আটকৃত ৬০০ ঘনফুট পাথরের জব্দ তালিকা অনুযায়ী মূল্য ৫৪ হাজার টাকা।পরে আটককৃত ২ জনকে গ্রেফতার দেখিয়ে তাদের বিরুদ্ধে খনি ও খনিজ সম্পদ নিয়ন্ত্রণ ও উন্নয়ন আইনে কানাইঘাট থানায় মামলা দায়ের করে পুলিশ। থানার এফআইআর মামলা নং-২২, তারিখ-২৮/০৭/২০২৬ ও জিআর নং-১৩৭/২৬।

আটককৃত দুই আসামীকে মঙ্গলবার দুপুরে বিজ্ঞ আদালতে প্রেরণ করেছে কানাইঘাট থানা পুলিশ।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন