- Dainiksylhet.com - https://dainiksylhet.com -

কানাইঘাট ১নং লক্ষ্মীপ্রসাদ পূর্ব ইউনিয়ন বিএনপির মনোনয়ন চান সাংবাদিক আব্দুর রব

সিলেটের কানাইঘাট উপজেলার ১নং লক্ষ্মীপ্রসাদ পূর্ব ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে সাংবাদিক মো. আব্দুর রবকে বিএনপির দলীয় মনোনয়ন দেওয়ার দাবি জানিয়েছেন স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মী ও সমর্থকরা।

মো. আব্দুর রব ১৯৭৬ সালের ১৮ ফেব্রুয়ারি সিলেটের বিয়ানীবাজার উপজেলার পাড়িয়া বহর গ্রামে জন্মগ্রহণ করেন। তিনি সাংবাদিকতা বিষয়ে ডিপ্লোমা সম্পন্ন করেছেন। বর্তমানে কানাইঘাট উপজেলার ১নং লক্ষ্মীপ্রসাদ পূর্ব ইউনিয়নের বর্তমান বাসিন্দা এবং সিলেট শহরে বসবাস করছেন।

স্থানীয় সূত্রে জানা যায়, আব্দুর রবের বাবা মনির আলী সিলেট জেলা বিএনপির প্রতিষ্ঠাতা কমিটির সাবেক দপ্তর সম্পাদক ছিলেন। বাবার রাজনৈতিক পরিচয়ের পাশাপাশি মোঃ আব্দুর রব নিজেও দীর্ঘদিন ধরে বিএনপির রাজনীতির সঙ্গে যুক্ত। ১৯৯৩ সাল থেকে ছাত্রদলের রাজনীতিতে যুক্ত হওয়ার মধ্য দিয়ে তার রাজনৈতিক পথচলা শুরু হয়। পরবর্তীতে তিনি যুবদলের রাজনীতিতেও সক্রিয় ছিলেন।

কেন্দ্রীয় বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক এম এ হক সিলেট জেলা বিএনপির সাবেক সভাপতি থাকাকালে তিনি জেলা বিএনপির সঙ্গে যুক্ত হন। পরে কেন্দ্রীয় বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক এম এ ইলিয়াস আলী সিলেট জেলা বিএনপির সাবেক সভাপতি থাকাকালে কানাইঘাট উপজেলা বিএনপির মানবাধিকার বিষয়ক সম্পাদকের দায়িত্ব পালন করেন। সদ্য বিলুপ্ত কানাইঘাট উপজেলা বিএনপির কমিটিতে তিনি যুগ্ম সম্পাদকের দায়িত্বেও ছিলেন। বর্তমানে তিনি ১নং লক্ষ্মীপ্রসাদ পূর্ব ইউনিয়ন বিএনপির সিনিয়র সহ-সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন বলে স্থানীয় সূত্রে জানা গেছে।

স্থানীয় নেতাকর্মীদের দাবি, দীর্ঘ রাজনৈতিক জীবনে মোঃ আব্দুর রব বিভিন্ন সময়ে একাদিক বার মামলা, হামলা ও নির্যাতনের শিকার হয়েছেন। একই সঙ্গে রাজনৈতিক কর্মকাণ্ডের পাশাপাশি তিনি এলাকার বিভিন্ন উন্নয়নমূলক বিষয়েও কাজ করেছেন বলে তার সমর্থকদের দাবি।

তার পক্ষ থেকে বলা হয়েছে, বিভিন্ন সময়ে আবেদন ও সংশ্লিষ্ট দপ্তরে যোগাযোগের মাধ্যমে ডোনা নদীর ওপর সেতু নির্মাণ, সোনার খেওড় বিজিবি ক্যাম্প স্থাপন, লোহাজুরী, সোনার খেওড় ও মমতাজগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ভবন নির্মাণসহ বিভিন্ন প্রকল্প বাস্তবায়নে ভূমিকা রেখেছেন তিনি। এছাড়া মমতাজগঞ্জ বাজারসংলগ্ন ভূমি অফিসের ভবন, আন্দুরমুখ বাজারে বন্যা আশ্রয়কেন্দ্র নির্মাণ এবং বিভিন্ন সড়কের মাটি ভরাট ও টিলা কাটিংয়ের জন্য বরাদ্দ পাওয়ার কথাও উল্লেখ করা হয়েছে। এবং তারই প্রচেষ্টায় লোহাজুরী নদীর উপর একটি ব্রিজ ও রাতাছড়ার উপর একটি ব্রিজ

সম্প্রতি মমতাজগঞ্জ বাজারসংলগ্ন সুরমা নদীর ওপর সেতু নির্মাণের প্রস্তাব অনুমোদনের খবরও প্রকাশিত হয়েছে। স্থানীয় প্রতিবেদন অনুযায়ী, ২০২৬ সালের জুলাইয়ে স্থানীয় সরকার বিভাগ প্রস্তাবটি অনুমোদন করে এবং প্রয়োজনীয় ব্যবস্থা নিতে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরকে নির্দেশ দেওয়া হয়।

এ অবস্থায় আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে ১নং লক্ষ্মীপ্রসাদ পূর্ব ইউনিয়নে চেয়ারম্যান পদে মোঃ আব্দুর রব-কে বিএনপির দলীয় প্রার্থী হিসেবে দেখতে চান স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মী এবং সমর্থকদের একটি অংশ। তাদের দাবি, দীর্ঘদিনের রাজনৈতিক সম্পৃক্ততা, সাংগঠনিক অভিজ্ঞতা এবং স্থানীয় বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ডে সম্পৃক্ততার বিষয় বিবেচনায় নিয়ে তাকে দলীয় মনোনয়ন দেওয়া হোক।

এবিষয় সিলেট জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরী ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক এডভোকেট এমরান আহমদ চৌধুরী এমপি এবং কানাইঘাট উপজেলার বিএনপির সভাপতি মামুন রশিদ ও কানাইঘাট উপজেলার বিএনপির সাধারণ সম্পাদক মাস্টার সাজ উদ্দিন সাজু জানান মোঃ আব্দুর রব-কে দলীয় মনোনয়ন পাওয়ার যোগ্য ব্যক্তি তবে দলীয় মনোনয়ন দেওয়ার বিষয়টি বিএনপির কেন্দ্রীয় ও সংশ্লিষ্ট সাংগঠনিক সিদ্ধান্তের ওপর নির্ভরশীল।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন