পবিত্র মাহে রমজান উপলক্ষে সিলেটের বিশ্বনাথে দরিদ্র ও অসহায় মানুষের মধ্যে উপহার হিসেবে ইফতার সামগ্রী বিতরণ করেছে “মানবতার কল্যাণে আমরা আপনাদের পাশে” যুক্তরাজ্য ভিতিক প্রতিষ্ঠিত সংগঠন আর-রাহমান এডুকেশন ট্রাস্ট ইউকে।
মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারিতে) দুপুরে উপজেলার খাজাঞ্চী ইউনিয়নস্থ এলাহাবাদ রহমান মঞ্জিলে এলাকার প্রায় দুই শতাধিক মানুষের মধ্যে এসব ইফতার সামগ্রী বিতরণ করা হয়।
দারুল ক্বেরাত ইত্তেহাদুল ক্বোররা এলাহাবাদ ইসলামিয়া আলিম মাদ্রাসা শাখার নাযিম মাষ্টার আলীম উদ্দিনের সভাপতিত্বে ও আর-রাহমান এডুকেশন ট্রাস্টের বাংলাদেশ শাখার পরিচালক মাওলানা আব্দুল মালেকের পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন,দারুল ক্বেরাত ইত্তেহাদুল ক্বোররা এলাহাবাদ ইসলামিয়া আলিম মাদ্রাসা শাখার প্রধান ক্বারী আব্দুল কাদির।
বক্তব্য রাখেন সহকারী প্রধান ক্বারী সাজ্জাদুর রহমান,ক্বারী মুহাম্মদ উল্লাহ,ক্বারী মুজাহিদ আহমদ,মোস্তফা আহমদ।
উপস্থিত ছিলেন পীর আমিনুর রহমান, ক্বারী আনছার আহমদ, ক্বারী হাবিবুর রহমান, আব্দুল মুকিত, আজিমুর রহমান হামিম, আতিকুর রহমান তোয়াছিন প্রমূখ।
পরে দরিদ্র ও অসহায় মানুষের হাতে রমজানের উপহার হিসেবে ইফতার সামগ্রী তুলে দেন আগত অতিথিগন।
এদিকে আর-রাহমান এডুকেশন ট্রাস্ট ইউকের পরিচালক ইমাম মাওলানা নুরুর রহমান বলেছেন, যারা এ মহান কাজে অর্থ, শ্রম দিয়ে সার্বিকভাবে সহযোগীতা করেছেন বা সুবিধা বঞ্চিত মানুষের প্রতি মহানুভবতার হাত বাড়িয়েছেন আপনাদের সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি।
