দেশনেত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার আত্মার মাগফেরাত কামনায়, তারেক রহমান বিএনপির চেয়ারম্যান এর দায়িত্ব গ্রহণ করায় শুকরিয়া জানিয়ে এবং সিলেট-৩ আসনের বিএনপির ধানের শীষের এমপি পদপ্রার্থী আলহাজ্ব এম.এ. মালিকের ১২ ফেব্রুয়ারি নির্বাচনে বিজয় নিশ্চিত হওয়ার জন্য আল্লাহ দরবারে বিশেষ দুআ মাহফিলের আয়োজন করা হয়।
জিয়া মঞ্চ তেতলী ইউনিয়ন কমিটির উদ্যোগে শনিবার (১৭ জানুয়ারি) বাদ এশা তেতলী উত্তরপাড়াস্থ খাজা গরিব নেওয়াজ মহলে আলোচনাসভা, মিলাদ ও দুআ করা হয়।
জিয়া মঞ্চ তেতলী ইউনিয়ন শাখার সভাপতি জাদুশিল্পী মো. দিলাল মিয়া নোনার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সাংবাদিক জাহেদ আহমদের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন বিশিষ্ট সমাজসেবী ও রাজনীতিবীদ আনোয়ার কল্যাণ ট্রাস্টের প্রতিষ্ঠাতা আলহাজ্ব শাহ মো. আনোয়ার হোসেন চিশতী। বিশেষ অতিথির বক্তব্য রাখেন দক্ষিণ সুরমা উপজেলা বিএনপির ধর্ম বিষয়ক সম্পাদক ও তেতলী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মো. আনোয়ারুল ইসলাম, উপজেলা বিএনপি নেতা মো. আব্দুল গফ্ফার, দক্ষিণ সুরমা উপজেলা বিএনপির নির্বাহী সদস্য ও তেতলী ইউনিয়ন বিএনপির সিনিযর যুগ্ম সম্পাদক হাজী মো. শাহ আলম, জিয়া মঞ্চ সিলেট জেলার আহ্বায়ক ও দক্ষিণ সুরমা উপজেলা বিএনপির সাবেক সহ-দপ্তর সম্পাদক মো. সাহেদ আহমদ, সিলেট জেলা যুবদলের যুগ্ম সম্পাদক মিনার হোসেন লিটন, জিয়া মঞ্চ সিলেট জেলার সদস্য সচিব মোস্তাক আহমদ, সিনিয়র সদস্য রায়হান আহমদ, তেতলী ইউনিয়নের ৪ নং ওয়ার্ড বিএনপির সভাপতি মো. আব্দুল মালিক, বিএনপি নেতা জামিল আহমদ, মুস্তাক আহমদ, জেলা যুবদল নেতা মো. মামুনুর রশীদ, মো. মুকিত আহমদ, এম.পি প্রার্থী এম.এ মালিকের পুত্র ইব্রাহীম রনি, যুবদল নেতা এনাম আহমদ, তেতলী ইউনিয়ন জিয়া মঞ্চের সহ-সভাপতি মো. রাজু মিয়া, সাংগঠনিক সম্পাদক সুমন আহমদ ময়না, সহ-সাংগঠনিক সম্পাদক মো. আশিক মিয়া, দপ্তর সম্পাদক রেজাউল করিম রুজেল, ক্রীড়া সম্পাদক শাহীন আহমদ, ধর্ম বিষয়ক সম্পাদক হাফিজ মো. হাসান আহমদ, শ্রম বিষয়ক সম্পাদক তাহিদ আহমদ, সদস্য আব্দুল আহাদ, শাহীন আহমদ শাহীন, আশিক আহমদ, টিপু মিয়া প্রমুখ।
মাহফিলে দুআ পরিচালনা করেন মাওলানা রিফাত আহমদ।
