খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় কানাইঘাটে দোয়া মাহফিল

বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি লক্ষ্মীপ্রসাদ পূর্ব ইউনিয়ন শাখার উদ্যোগে স্থানীয় কান্দলা নয়াবাজারস্থ দলীয় কার্যালয়ে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

সোমবার সন্ধ্যা ৭ টায় ইউনিয়ন বিএনপির সভাপতি আশরাফুল আম্বিয়ার সভাপতিত্বে উক্ত দোয়া মাহফিলে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সাবেক ছাত্রনেতা ও উপজেলা বিএনপির উপদেষ্টা মন্ডলীর সদস্য এম আজিজুল আম্বিয়া, উপজেলা বিএনপির সদস্য আফসার হোসেন, সিলেট মহানগর ছাত্রদলের সহ সাধারণ সম্পাদক এম শোয়েব আহমদ, উপজেলা মুক্তিযোদ্ধা দলের সহসভাপতি বিলাল আহমদ চৌধুরী, উপজেলা মুক্তিযোদ্ধা দলের যুগ্মসাধারণ সম্পাদক সুহেল চৌধুরী, উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্মআহবায়ক আলী আহমদ চৌধুরী, উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক মোস্তফা কামাল হক, ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক মিছবাহ উদ্দিন চৌধুরী, ইউপি স্বেচ্ছাসেবক দলের যুগ্মআহবায়ক ইউনিয়ন মুক্তিযোদ্ধা দলের সিনিয়র সহসভাপতি মুহাম্মদ আলী, ইউনিয়ন মুক্তিযোদ্ধা দলের সহসভাপতি আলমাছ উদ্দিন, ইউনিয়ন যুবদল নেতা খায়রুল ইসলাম, সাদেক আহমেদ, বিলাল আহমদ প্রমুখ।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন