উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ তাজ উদ্দিন
খেলাধুলা শিক্ষার্থীদের মোবাইল আসক্তি থেকে দূরে রাখে

সিলেটের ১ম বেসরকারি বিশ্ববিদ্যালয় লিডিং ইউনিভার্সিটির সিএসই ডিপার্টমেন্টের আয়োজনে সম্পন্ন হয়েছে “Gonzo International Presents LU CSE Sports Fest-2026।”

উৎসবমুখর পরিবেশে তিনদিনব‍্যাপী এবারের ফেস্টে ফুটবল, ব্যাডমিন্টন, দৌড় প্রতিযোগিতা, কেরাম, দাবা, লুডুসহ বিভিন্ন ইভেন্টে ৫০০এর অধিক শিক্ষার্থী ও শিক্ষক-শিক্ষিকা অংশগ্রহণ করেন। ফুটবল ইভেন্টে চ্যাম্পিয়ন হয় The Boys 64 এবং রানার্সআপ হয় Team Six III.

শুক্রবার (৩০ জানুয়ারি) বিশ্ববিদ্যালয়ের রাগীব আলী ভবনের গ‍্যালারী-১ এ সিএসই ডিপার্টমেন্টের আয়োজনে “Gonzo International Presents LU CSE Sports Fest-2026” এর পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে লিডিং ইউনিভার্সিটির উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ তাজ উদ্দিন বিভিন্ন ইভেন্টের বিজয়ীদেরকে পুরস্কার প্রদান করেন। লেখাপড়ার পাশাপাশি খেলাধুলার প্রতি গুরুত্ব আরোপ করে এসময় তিনি বলেন, খেলাধুলা শিক্ষার্থীদের মোবাইল আসক্তি থেকে অনেকাংশে দূরে রেখে পড়াশোনায় মনোযোগী করে তুলে। তিনি আরো বলেন, সিএসই ডিপার্টমেন্ট লিডিং ইউনিভার্সিটির সবচেয়ে বড় ডিপার্টমেন্ট। সবসময়ই এ ডিপার্টমেন্টের শিক্ষার্থীরা লেখাপড়ায় খুবই ভালো করছে। তারা দেশ-বিদেশের নামকরা প্রতিষ্ঠানে সফলতার সাথে সেবা দিচ্ছে। লেখাপড়ার পাশাপাশি কো-কারিকুলার অ্যাকটিভিটিস ও খেলাধুলায়ও তারা অনেক ভালো করছে। তিনি তার বক্তব্যে সিএসই ডিপার্টমেন্টের বিভাগীয় প্রধান কাজী মো. জাহিদ হাসান ও আয়োজনের সাথে সম্পৃক্ত সকলকে ধন্যবাদ জ্ঞাপন করেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য প্রদান করেন লিডিং ইউনিভার্সিটির প্রক্টর মো: মাহবুবর রহমান এবং স্বাগত বক্তব্য প্রদান করেন সিএসই ডিপার্টমেন্টের বিভাগীয় প্রধান কাজী মো. জাহিদ হাসান।

সিএসই ডিপার্টমেন্টের শিক্ষার্থী শেখ তাবাসসুমের সঞ্চালনায় সংশ্লিষ্ট সকলের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জানান ফেস্টের আহবায়ক সিএসই ডিপার্টমেন্টের সহযোগী অধ্যাপক মো. ইব্রাহিম হোসেন।

অনুষ্ঠানে স্পনসর প্রতিষ্ঠান Gonzo International এর সিইও মোহাম্মদ জাকির হোসেনসহ সিএসই ডিপার্টমেন্টের শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন