ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর সমস্যা শুনলেন এনটিসি পরিচালক, দিলেন সমাধানের আশ্বাস

হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার চন্ডিছড়া চা বাগানে বসবাসরত ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর (আদিবাসী) প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় করেছেন ন্যাশনাল টি কোম্পানি (এনটিসি)-এর পরিচালক ও সাংবাদিক সালেহ উদ্দিন।

এ সময় তারা শিক্ষা, স্বাস্থ্যসেবা, ন্যায্য মজুরি, আবাসনসহ দীর্ঘদিনের বিভিন্ন সমস্যার কথা তুলে ধরেন। শুক্রবার সকাল ১১টায় চন্ডিছড়া চা বাগানের এনটিসি বাংলোতে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

এতে চন্ডিছড়া চা বাগানের ম্যানেজার সেলিমুর রহমান, সাংবাদিক চন্দন এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। স

ভায় ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর প্রতিনিধিরা বলেন, চা বাগানে বসবাসরত আদিবাসী জনগোষ্ঠী দীর্ঘদিন ধরে শিক্ষা, চিকিৎসাসেবা, ন্যায্য মজুরি ও আবাসনসহ মৌলিক অধিকার থেকে বঞ্চিত। এসব সমস্যা সমাধানে কার্যকর উদ্যোগ না থাকায় তাদের মানবেতর জীবনযাপন করতে হচ্ছে। তারা আরও জানান, চা বাগান শ্রমিক ও ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর ন্যায্য দাবি-দাওয়া আদায় এবং জীবনমান উন্নয়নের লক্ষ্যে শিগগিরই চুনারুঘাটে একটি বৃহৎ ‘বাঁচা-বাঁড়া সমাবেশ’ আয়োজন করা হবে। সভায় এনটিসির পরিচালক সালেহ উদ্দিন উপস্থিত প্রতিনিধিদের বক্তব্য মনোযোগ দিয়ে শোনেন। তিনি সংশ্লিষ্ট সমস্যাগুলো গুরুত্বের সঙ্গে বিবেচনা করে সমাধানে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়ার আশ্বাস দেন। মতবিনিময় সভায় বক্তারা ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর জীবনমান উন্নয়ন, শিক্ষা ও স্বাস্থ্যসেবার সম্প্রসারণ এবং চা বাগান শ্রমিকদের ন্যায্য অধিকার নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবি জানান।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন