মৌলভীবাজারের কমলগঞ্জে কালবৈশাখী ঝড়ের সময় বজ্রপাতে স্বপন মুন্ডা নামের এক চা শ্রমিকের মৃত্যু হয়েছে।শুক্রবার (২২ মে) দুপুরে উপজেলার রহিমপুর ইউনিয়নের দেওড়াছড়া চা বাগানে এ ঘটনা ঘটে।
নিহত স্বপন মুন্ডা ওই চা বাগানের বেমারি টিলার বাসিন্দা বলে জানা গেছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, আজ সকাল ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত এলাকা জুড়ে তীব্র বৃষ্টি ও বজ্রপাত শুরু হয়। এ সময় দেওড়াছড়া চা বাগান এলাকায় বজ্রপাতের শিকার হয়ে ঘটনাস্থলেই মারা যান স্বপন মুন্ডা।
কমলগঞ্জ থানা পুলিশ ঘটনার সত্যতা নিশ্চিত করেছে। আকস্মিক এই মৃত্যুর ঘটনায় স্থানীয় চা শ্রমিক এবং নিহতের পরিবারের মাঝে গভীর শোকের ছায়া নেমে এসেছে।
