- Dainiksylhet.com - https://dainiksylhet.com -

কোম্পানীগঞ্জে ১নং পশ্চিম ইসলামপুর ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সভা অনুষ্ঠিত

‎

‎সিলেট কোম্পানীগঞ্জ উপজেলার ১নং পশ্চিম ইসলামপুর ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সভা অনুষ্ঠিত হয়েছে।‎ রোববার বিকাল ২টা ৩০মিনিটে কোম্পানীগঞ্জ উপজেলার শহীদ স্মৃতি টুকের বাজার উচ্চ বিদ্যালয় ও কলেজ মাঠে সভা অনুষ্ঠিত হয়।
‎
‎আসন্ন স্থানীয় নির্বাচনকে কেন্দ্র করে উপজেলা বিএনপি সাংগঠনিক সভার আয়োজন করেন। স্থানীয় নির্বাচনে দলীয় প্রতিক না থাকলেও বিএনপি তার দলের মনোনয়ন প্রত্যাশীদের নিয়ে সাংগঠনিক সভার আয়োজন করেন। এছাড়াও ইউনিয়ন নির্বাচনে মনোনয়ন প্রত্যাশীদের পাশাপাশি আগামী উপজেলা নির্বাচনে মনোনয়ন প্রত্যাশা করেন ৩ জন।
‎
‎উপজেলা নির্বাচনে মনোনয়ন প্রত্যাশীরা হলেন, কোম্পানীগঞ্জ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আলী আকবর, সিলেট জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি ও কোম্পানীগঞ্জ উপজেলা বিএনপির  সাবেক সভাপতি সাহাব উদ্দিন, সিলেট জেলা বিএনপির উপদেষ্টা এড. কামাল হোসেন।
‎
সভায় ১নং পশ্চিম ইসলামপুর ইউনিয়ন বিএনপির সভাপতি আনোয়ার হোসেন রবির সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সেবুল আহমদ ও যুগ্ম সম্পাদক ইয়াসিন আলীর যৌথ সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কোম্পানীগঞ্জ উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি হাজী আব্দুল মান্নান মনাফ, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কোম্পানীগঞ্জ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আলী আকবর, সিনিয়র সহ-সভাপতি শওকত আলী বাবুল, যুগ্ম সাধারণ সম্পাদক এড. বুরহান উদ্দিন খন্দকার, সাংগঠনিক সম্পাদক নুরুল মুত্তাকিন বাদশাসহ কোম্পানীগঞ্জ উপজেলা বিএনপি ও অংগ সংগঠনের সকল নেতা কর্মীরা উপস্থিত ছিলেন।
‎
‎সভায় স্থানীয় নির্বাচনে ১নং পশ্চিম ইসলামপুর ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি হাজী আব্দুল মান্নান মনাফ, সহ-সভাপতি কাইয়ুম মাস্টার, ১নং পশ্চিম ইসলামপুর ইউনিয়ন বিএনপির সভাপতি আনোয়ার হোসেন রবি, উপজেলা বিএনপির শিল্প ও বানিজ্য বিষয়ক সম্পাদক উসমান খা, ৪নং ওয়ার্ড বিএনপির সভাপতি আব্দুস সালাম, ১নং ইউনিয়ন বিএনপির সদস্য ইলিয়াছ আলী, কোম্পানীগঞ্জ উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক বাবুল আহমদ, উপজেলা মুক্তিযোদ্ধা দলের সাধারণ সম্পাদক আজির উদ্দিন তালুকদার, সেচ্ছাসেবক দলের আঃ মতিন (সাবেক মেম্বার), উপজেলা তাতীদলের সদস্য সচিব আরিফ চৌধুরী রাজ মনোনয়ন প্রত্যাশা করেন। এছাড়াও ১নং পশ্চিম ইসলামপুর ইউনিয়নের ৯টি ওয়ার্ডে সদস্য (মেম্বার) পদেও দল থেকে অনেকেই মনোনয়ন প্রত্যাশা করেছেন।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন