- Dainiksylhet.com - https://dainiksylhet.com -

কোম্পানীগঞ্জে আন্ত:উপজেলা ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন


নানা আয়োজনের মধ্য দিয়ে সিলেটের কোম্পানীগঞ্জে আন্ত. উপজেলা ফুটবল টুর্নামেন্ট ২০২৬ উদ্বোধন করা হয়েছে। সোমবার (৭ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার শহীদ স্মৃতি টুকেরবাজার উচ্চ বিদ্যালয় ও কলেজ মাঠে টুকেরগাঁও আদর্শ ক্লাব আন্ত. উপজেলা ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করেন জেলা বিএনপির উপদেষ্টা এডভোকেট কামাল হোসেন, উপজেলা পরিষদের সাবেক ভারপ্রাপ্ত উপজেলা চেয়ারম্যান মো. ইয়াকুব আলী।

টুকেরগাঁও আদর্শ ক্লাবের আহ্বায়ক কমিটির সভাপতি রফিকুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যেদের মধ্যে উপস্থিত ছিলেন সাবেক ভাইস চেয়ারম্যান লাল মিয়া, পশ্চিম ইসলামপুর ইউপির চেয়ারম্যান হাজী মো. জিয়াদ আলী, পূর্ব ইসলামপুর ইউপির চেয়ারম্যান আলমগীর আলমসহ রাজনৈতিক নেতৃবৃন্দ, বিভিন্ন ক্লাবের কর্মকর্তা ও সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।

আদর্শ ক্লাব কর্তৃপক্ষ জানায়, কোম্পানীগঞ্জ উপজেলার মোট ১৬টি দল নিয়ে নক-আউট পদ্ধতিতে খেলা অনুষ্ঠিত হবে।

উদ্বোধনী খেলায় কালাইরাগ সূর্যোদয় ক্লাব বনাম টুকেরগাঁও আদর্শ ক্লাব অংশগ্রহণ করে। খেলাটি গোল শূন্য ড্র হয়। খেলায় ধারা বর্ণনা করেন উপজেলা ক্রীড়া সংস্থার সাবেক কোষাধ্যক্ষ রাসেল আহমেদ ও ক্রীড়া সংগঠক মোস্তফা কামাল জালাল।

টুর্নামেন্ট আয়োজকরা যুবকদের মাদক ছেড়ে খেলার মাঠে ফিরিয়ে নিয়ে যাওয়ার জন্য এবং উপজেলার তৃণমূল পর্যায় থেকে প্রতিভাবান খেলোয়াড় বাছাই করে দক্ষ খেলোয়াড় তৈরি করা এই টুর্নামেন্টের মূল লক্ষ্য।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন