সিলেট জেলা যুবদলের নবগঠিত কমিটিকে স্বাগত জানিয়ে কোম্পানীগঞ্জে আনন্দ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২ অক্টোবর) বিকেলে সিলেট জেলা যুবদলের নবগঠিত কমিটিতে সভাপতি হিসেবে মকসুদ আহমেদ ও সাধারণ সম্পাদক হিসেবে আব্দুস সালাম টিপুর দায়িত্ব পাওয়াকে অভিনন্দন জানিয়ে এ কর্মসূচির আয়োজন করা হয়। মিছিলটি কোম্পানীগঞ্জের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদ মাঠে এসে শেষ করে । এ সময় মিছিলে উপজেলা যুবদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশ নেন।
পরে সেখানে এক পথসভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা যুবদলের আহ্বায়ক সাজ্জাদ হোসেন দুদু।
সিনিয়র যুগ্ম আহ্বায়ক গিয়াস উদ্দিনের সঞ্চালনায় পথসভায় বক্তব্য রাখেন- জেলা যুবদলের সাবেক সহ-সাধারণ সম্পাদক বাহার আহমেদ রুহেল, উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক আরমান আহমদ, রাইসুল ইসলাম রাজন, ফরিদ উদ্দিন বাছিত।
আনন্দ মিছিলে উপস্থিত ছিলেন- উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মো. রজন মিয়া, এমদাদুর রহমান ইনজাদ, বাবুল আহমদ, মোস্তাকিম আহমদ ফরহাদ, আব্দুল্লাহ আল মামুন, আবুল হোসেন, সদস্য আশরাফ আলী, হেলাল মিয়া, মানিক মিয়া, জামাল উদ্দিন, মামুন মিয়া, ইফতেখার মাহমুদ পাভেল, সাইদুল ইসলাম, হযরত আলী, মাসুক মিয়া, মোজাফফর, আনছার উদ্দিন, সাদ্দাম প্রমুখ।
