কোম্পানীগঞ্জে মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা

সিলেটের কোম্পানীগঞ্জে ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষ্যে প্রস্তুতি কমিটির আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

রোববার বিকেল ৪টায় উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ সভাকক্ষে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রবিন মিয়ার সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন- সহকারী কমিশনার (ভূমি) পলাশ তালুকদার, কোম্পানীগঞ্জ থানার নবাগত ওসি মোহাম্মদ সফিকুল ইসলাম খান, উপজেলা প্রকৌশলী আসিফ খান রাবি, উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা মোছাম্মৎ সেলিনা বেগম, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. আবু ছাইদ মিয়া, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা টিটু কুমার দে, সিলেট পল্লী বিদ্যুৎ সমিতি-২ এর কোম্পানীগঞ্জ জোনাল অফিসের এজিএম মুখলেছুর রহমান, মুক্তিযোদ্ধা সংসদের উপজেলা কমান্ডের আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা মো. আবু তাহের মেম্বার, সাবেক ডেপুটি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা শফি উদ্দিন রেনু, বীর মুক্তিযোদ্ধা আব্দুর রউফ, কোম্পানীগঞ্জ প্রেসক্লাবের দপ্তর সম্পাদক লিটন মাহমুদ খান, নির্বাহী সদস্য ইফতেখার মাহমুদ পাভেল, ইসলামপুর পশ্চিম ইউপির চেয়ারম্যান হাজী মো. জিয়াদ আলী, ইউপি সদস্য মেহেদি হাসান ডালিম প্রমুখ

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন