লাখাই উপজেলার ৫নং করাব ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থী হয়েছেন লাখাই উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মাহবুব আলম মালু। তিনি ৫নং করাব ইউনিয়নের সর্বস্তরের মানুষের দোয়া, সহযোগিতা ও মূল্যবান ভোট কামনা করেছেন।
নির্বাচনকে সামনে রেখে ইউনিয়নের বিভিন্ন এলাকার ভোটারদের সঙ্গে যোগাযোগ ও গণসংযোগ করছেন মাহবুব আলম মালু।
এ সময় তিনি ইউনিয়নবাসীর সুখে-দুঃখে পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করে বলেন, জনগণের ভালোবাসা, দোয়া ও সমর্থনই তাঁর নির্বাচনী পথচলার মূল শক্তি।
তিনি বলেন, “আমি করাব ইউনিয়নের সর্বস্তরের মানুষের দোয়া ও সহযোগিতা চাই। আপনাদের মূল্যবান ভোট দিয়ে আমাকে নির্বাচিত করার সুযোগ দিলে ইউনিয়নের মানুষের কল্যাণে কাজ করার সর্বোচ্চ চেষ্টা করব। দল-মত, ধর্ম-বর্ণ নির্বিশেষে সকলের পাশে থেকে একটি শান্তিপূর্ণ, সুন্দর ও জনবান্ধব ইউনিয়ন পরিষদ গড়ে তুলতে চাই।”
মাহবুব আলম মালু আরও বলেন, ইউনিয়নের সাধারণ মানুষের মতামতকে গুরুত্ব দিয়ে এলাকার উন্নয়ন, নাগরিক সেবা সহজীকরণ এবং জনগণের ন্যায্য অধিকার প্রতিষ্ঠায় কাজ করতে চান তিনি। এজন্য তিনি করাব ইউনিয়নের প্রতিটি ভোটারের কাছে দোয়া, সমর্থন ও সহযোগিতা কামনা করেন।
