লাখাই উপজেলার ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান কৃষ্ণপুর কমলাময়ী উচ্চ বিদ্যালয়ের অ্যাডহক কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন বিনয় ভূষণ রায়।
গত ৮ জুন বিদ্যালয় পরিদর্শক আবু মুসা মোঃ তারেক স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে ৪ সদস্যের সমন্বয়ে অ্যাডহক কমিটি অনুমোদন দেওয়া হয়।
অ্যাডহক কমিটির নের্তৃবৃন্দরা হলেন সভাপতি বিনয় ভূষণ রায়,আশীষ কুমার সূত্রধর শিক্ষক প্রতিনিধি (জেলা শিক্ষা অফিসার কর্তৃক মনোনীত),অভিভাবক প্রতিনিধি রনধীর রায় (উপজেলা নির্বাহী কর্মকর্তা কর্তৃক মনোনীত) ও সদস্য সচিব প্রধান শিক্ষক কমলাময়ী উচ্চ বিদ্যালয়।
উল্লেখ্য যে বিনয় ভূষণ রায় সিলেটে অফিসার ইনচার্জ (ওসি) হিসেবে কর্মরত আছেন।
