কুলাউড়ায় পৈত্রিক সম্পত্তি বিরোধে হামলা: আহত ১, অভিযোগ দায়ের

‎‎মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার হাজীপুর ইউনিয়ন ভুইগাঁও এলাকায় পৈত্রিক সম্পত্তি নিয়ে বিরোধের জেরে চাচাতো ভাইদের হামলায় আরেক চাচাতো ভাই হোসেন আহমদ চৌধুরী গুরুতর আহত হয়েছেন। গত রবিবার ২২ মার্চ রাত ১০টায় এ ঘটনা ঘটে।

‎অভিযোগ সূত্রে জানা যায়, ভূইগাঁও গ্রামের এলাকার বাসিন্দা মৃত আব্দুল হাসিম চৌধুরীর পুত্র জুবেদ আলম চৌধুরী, জাহাঙ্গীর আলম চৌধুরী এবং মৃত আব্দুল লতিফ চৌধুরীর পুত্র আব্দুল আহাদ চৌধুরী ও জুবেদ আলম চৌধুরীর পুত্র ইসতিয়াক আহমদ, তাহমিদ আহমদ জিসান চৌধুরী সহ অজ্ঞাতনামা আরও ৪/৫ জনের বিরুদ্ধে হামলার অভিযোগ দায়ের করেছেন ভূইগাঁও গ্রামের বাসিন্দা আব্দুস শহীদ চৌধুরীর পুত্র হোসেন আহমদ চৌধুরী।

‎ভুক্তভোগীর অভিযোগ, কুলাউড়া উপজেলার ভূইগাঁও গ্রামে হোসেন আহমদ চৌধুরীর সাথে তার চাচাতো ভাইদের সঙ্গে দীর্ঘদিন ধরে পৈত্রিক সম্পত্তি নিয়ে তাদের মধ্যে বিরোধ চলে আসছিল। এর জেরে গত ২২ মার্চ রাত ১০টার দিকে হোসেন আহমদ চৌধুরী মোটরসাইকেল যোগে বাড়ির উদ্দেশ্যে রওনা হয়ে দক্ষিণ ভূইগাঁওস্থ আসামাত্র অভিযুক্তরা তাকে অকথ্য ভাষায় গালিগালাজ করে। একপর্যায়ে অভিযুক্তরা তাকে কিল, ঘুষি মারতে শুরু করে তিনি প্রতিবাদ করলে তারা তাকে দেশীয় অস্ত্রসস্ত্র নিয়ে জোরপূর্বক হত্যার উদ্দেশ্যে এলোপাতাড়ী হামলা চালিয়েছে। তিনি তাদের হামলায় প্রতিবাদ করলে তারা ধারালো দা দিয়ে কোপ মারতে থাকে। অভিযুক্তদের অস্ত্রের আঘাতে তিনি গুরুতর আহত হন। অভিযুক্ত তাকে পূনরায় আঘাত করতে এগিয়ে আসলে তিনি সুর চিৎকার করেন, তার সুর চিৎকার শুনে ‎ঘটনার সময় স্থানীয় লোকজন এগিয়ে এলে হামলাকারীরা পালিয়ে যায় এবং যাওয়ার সময় পুনরায় হামলা ও হত্যার হুমকি দেয় বলে অভিযোগ করা হয়েছে। পরে স্বাক্ষীদের সহায়তায় ঘটনাস্থল থেকে তাকে উদ্ধার করে কুলাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে‎ চিকিৎসা দেওয়া হয়। ‎ভুক্তভোগী জানান, চিকিৎসা ও পারিবারিক পরামর্শের কারণে থানায় অভিযোগ দায়ের করতে কিছুটা বিলম্ব হয়েছে। তিনি আশঙ্কা প্রকাশ করে বলেন, অভিযুক্তরা যেকোনো সময় আবারও হামলা চালাতে পারে।

এদিকে, গত ০৪ এপ্রিল ২০২৫ সালে হোসেন আহমদ চৌধুরীর পৈতৃক সম্পতির বসতবাড়ির জায়গা জোরপূর্বক উপরোক্ত অভিযুক্তরা দখল করতে চাইলে তিনি প্রতিবাদ করায় হামলা শিকার হয়েছেন। এঘটনায় কুলাউড়া থানায় একটি অভিযোগ দায়ের করেন। অভিযোগের পর থানার অফিসার ইনচার্জ এলাকার গণমান্য ব্যক্তিদের কাছে বিষয়টি নিস্পত্তির পরামর্শ দেন। এলাকার গণমান্য ব্যক্তিরা সমাধানের লক্ষ্যে বৈঠকে বসে অঙ্গিকারনামা করা হয় কিন্তু অভিযুক্তরা অঙ্গিকারনামা তোয়াক্কা না করে বিষয়টি সমাধান করে নাই। উল্টে হোসেন আহমদ চৌধুরীকে হত্যার হুমকি দেয়। এ ঘটনায় হোসেন আহমদ চৌধুরী জীবন ও জানমালে নিরাপত্তায় কুলাউড়া থানায় সাধারণ ডায়েরী করেন। নং-২০, তারিখ: ০১/০৮/২০২৫ইং। এসব ঘটনায় আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট প্রশাসনের কাছে দাবি জানিয়েছেন ভুক্তভোগী।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন