লাফার্জহোলসিম বাংলাদেশ পিএলসি শ্রমিক ইউনিয়নের বহুদিন পর কাঙ্খিত নির্বাচন সকল জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে আগামী ৩০ আগষ্ট অনুষ্ঠিত হবে। এই নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা হবে ২টি প্যানেলে।
জাতীয়তাবাদী শ্রমিকদল সমর্থিত সম্মিলিত শ্রমিক ঐক্য পরিষদ ও জাতীয় শ্রমিক লীগের অর্ন্তভুক্ত কেবিনেট সদস্যবৃন্দ নিয়ে অপর প্যানেল। নির্বাচন পরিচালনার জন্য গঠিত নির্বাচন কমিশন দুটি পূর্ন প্যানেলের মনোনয়ন পত্র বৈধ ঘোষনা করেছেন।
জাতীয়তাবাদী শ্রমিকদল সমর্থিত সম্মিলিত শ্রমিক ঐক্য পরিষদের প্যানেলে রয়েছেন, সভাপতি এ.কে.এম লুৎফুল আলম, সহ-সভাপতি মোঃ শহিদুল ইসলাম, সাধারণ সম্পাদক মোঃ মিজানুর রহমান, যুগ্ম সাধারন সম্পাদক মোঃ আলী হোসেন সৈয়দ, সাংগঠনিক সম্পাদক মোঃ হানিফ, অর্থ সম্পাদক মোঃ ছালেক মিয়া, দপ্তর সম্পাদক মোঃ গিয়াস উদ্দিন, প্রচার সম্পাদক মোঃ কামাল হোসেন, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক মোঃ শাহ আলম। নয়টি পদের এই নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে।
এদিকে, জাতীয়তাবাদী শ্রমিকদল সমর্থিত সম্মিলিত শ্রমিক ঐক্য পরিষদের প্যানেলকে ভোট দিয়ে বিজয়ী করার জন্য সকল শ্রমিকদের প্রতি আহবান জানিয়েছেন সভাপতি পদপ্রার্থী এ.কে.এম লুৎফুল আলম।
