হবিগঞ্জ জেলার আগস্ট ২০২৬ মাসের শ্রেষ্ঠ মাদক উদ্ধারকারী অফিসার হিসেবে নির্বাচিত হয়েছেন লাখাই থানার উপপরিদর্শক (এসআই) মোঃ আবু কাউছার।
মাদকবিরোধী অভিযান পরিচালনা, মাদকদ্রব্য উদ্ধার এবং মাদক সংশ্লিষ্ট অপরাধ দমনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখায় তাকে জেলার শ্রেষ্ঠ মাদক উদ্ধারকারী অফিসার হিসেবে নির্বাচিত করা হয়।
লাখাই থানার অফিসার ইনচার্জ (ওসি) শরীফ আহমেদের দিকনির্দেশনায় থানার পুলিশ সদস্যরা নিয়মিত মাদকবিরোধী অভিযান পরিচালনা করে আসছেন।
এর ধারাবাহিকতায় এসআই মোঃ আবু কাউছারের নেতৃত্ব ও দায়িত্বশীল ভূমিকার ফলে মাদক উদ্ধার কার্যক্রমে অগ্রনী ভূমিকা রাখায় লাখাই থানা হবিগঞ্জ জেলার মধ্যে উল্লেখযোগ্য সাফল্য অর্জন করেছে।
মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) হবিগঞ্জ জেলা পুলিশ সুপারের কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে পুলিশ সুপার মোঃ তারেক মাহমুদের কাছ থেকে জেলার শ্রেষ্ঠ মাদক উদ্ধারকারী অফিসার হিসেবে পুরস্কার গ্রহণ করেন এসআই মোঃ আবু কাউছার।
তার এ অর্জনে লাখাই থানার পুলিশ সদস্যসহ স্থানীয় সচেতন মহল তাকে অভিনন্দন জানিয়েছেন। একই সঙ্গে মাদকবিরোধী কার্যক্রম আরও জোরদার করে লাখাইকে মাদকমুক্ত রাখতে সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানিয়েছেন তারা।
