লাখাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৮ চিকিৎসকের যোগদান, স্বাস্থ্য সেবায় আশার আলো

লাখাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৮জন চিকিৎসক যোগদান করায় স্বাস্থ্য সেবায় আশার আলো দেখছেন স্বাস্থ্য সেবা নিতে আসা রোগী ও রোগীর স্বজনরা।

লাখাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে একযোগে ৮ জন চিকিৎসক যোগদান করেছেন।

লাখাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৮জন চিকিৎসক যোগদান করায় লাখাই উপজেলার সাধারণ জনগণের মাঝে স্বস্তি ও আনন্দের বার্তা বইছে।

সম্প্রতি স্বাস্থ্য অধিদপ্তরের নির্দেশনা অনুযায়ী তারা লাখাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেছেন।

যোগদানকারী চিকিৎসকরা হলেন মেডিকেল অফিসার ডাঃ ইশতিয়াক খান,ডাঃ জুয়েল রানা,ডাঃ জুয়েল আহমেদ, ডাঃ জাফরীন জুবায়রা সুরভী,ডাঃ এএসএম তৌহিদ আমিন,ডাঃ লুৎফল হাসান শোভন,ডাঃ সুমি আক্তার, ডাঃ সাখাওয়াত হোসেন।

জানা জায়, দীর্ঘদিন ধরে চিকিৎসক সংকটে ভুগছিল লাখাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স।২ লক্ষাধিক মানুষের স্বাস্থ্য সেবার প্রয়োজনের তুলনায় চিকিৎসক কম থাকায় রোগীদের যথাযথ সেবা দিতে হিমশিম খেতে হতো কর্তৃপক্ষকে। বিশেষ করে বহির্বিভাগ ও জরুরি বিভাগে চিকিৎসক নিয়মিত না বসার কারণে রোগীদের চিকিৎসাসেবা পেতে নানা ভোগান্তির শিকার হতে হয়েছে প্রতিনিয়ত ।

নতুন চিকিৎসকদের যোগদানের ফলে হাসপাতালের বহির্বিভাগ ও জরুরি বিভাগে চিকিৎসাসেবা আরও জোরদার হবে বলে আশা করছেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

হাসপাতাল সূত্রে জানা যায়, চিকিৎসকরা দ্রুতই নিজ নিজ বিভাগে দায়িত্ব পালন শুরু করবেন। এতে করে মাতৃসেবা, শিশুসেবা ও জরুরি বিভাগসহ বিভিন্ন শাখায় সেবার মান উন্নত হবে।

লাখাই উপজেলার সচেতন মহল মনে করছেন, চিকিৎসকদের যোগদানে লাখাই উপজেলা স্বাস্থ্যখাতে ইতিবাচক পরিবর্তন আসবে এবং সাধারণ মানুষের চিকিৎসা সেবা পাওয়ার অধিকার আরও নিশ্চিত হবে বলে আশাবাদ ব্যক্ত করেন।

লাখাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার (RMO) ডাঃ আব্দুল্লাহ আল মুকতাদির বলেন লাখাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স কে আমরা শুধুই চিকিৎসার স্হান নয় বরং সাধারণ মানুষের আস্থার একটি নিরাপদ আশ্রয়স্হল হিসেবে গড়ে তুলার লক্ষ্য নিয়ে সম্মিলিত ভাবে কাজ করছি,সাম্প্রতিক সময়ে আমাদের সকলের প্রচেষ্টায় হাসপাতালের সার্বিক পরিবেশের যে ইতিবাচক পরিবর্তন এসেছে তা এখন সবার সামনে দৃশ্যমান। লাখাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৮ জন চিকিৎসক যোগদান করায় আগের তুলনায় এখন সেবা নিতে আসা রোগীদের উন্নত স্বাস্থ্য সেবা দেওয়া যাবে।

আগে চিকিৎসক কম থাকায় জরুরী বিভাগ ও বহির্বিভাগে প্রয়োজনের তুলনায় ঠিক মত চিকিৎসা সেবা দেওয়া হিমসিম খেতে হয়েছে এখন যেহেতু ৮জন চিকিৎসক যোগদান করেছেন সেহেতু জরুরী বিভাগ ও বহির্বিভাগে আগের চেয়ে বেশি স্বাস্থ্য সেবা দেওয়া যাবে বলে আমার বিশ্বাস।

তিনি আরও বলেন বিগত দিনগুলোতে আমাদের ডাক্তার সংকট থাকায় আমাদের অনেক রোগীকে রেফার করতে হয়েছে কিন্তু বর্তমানে পর্যাপ্ত মেডিকেল অফিসার থাকায় আমাদের সর্বোচ্চ চেষ্টা থাকবে যে, রোগীকে আমাদের হাসপাতালেই সুস্থ করে তোলার।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন